Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৮, ২৮ জানুয়ারি ২০২৫

দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন: গভর্নর

আহসান এইচ মনসুর বলেন, আমি ১০ বছর আগে থেকেই বলে এসেছি এস আলমের ব্যাংকে টাকা না রাখার জন্য। কিন্তু দুই শতাংশ সুদ বেশি দিচ্ছে তাই রেখেছেন। এখন ধরা খেয়েছেন। আপনাদের উদ্ধার আমরা করবো। একটু সময় দিতে হবে। এখনই সম্ভব হবে না। ধাপে ধাপে করবো।

দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন: গভর্নর
ছবি: সবার দেশ

দুর্বল ব্যাংকগুলোকে যে কোনো উপায় উদ্ধার করে গ্রাহকের টাকা ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। মঙ্গলবার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে ১০ বছর আগে থেকেই বলে এসেছি এস আলমের ব্যাংকে টাকা না রাখার জন্য। কিন্তু দুই শতাংশ সুদ বেশি দিচ্ছে তাই রেখেছেন। এখন ধরা খেয়েছেন। আপনাদের উদ্ধার আমরা করবো। একটু সময় দিতে হবে। এখনই সম্ভব হবে না। ধাপে ধাপে করবো। রেজুলেশন অ্যাক্টে যাচ্ছি। টাকা বা বন্ড কিছু একটা পাবেন। এ বছরের মধ্যেই ব্যাংকগুলো নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

২০২৩-২৪ অর্থবছরে ক্ষুদ্রঋণ সেক্টরের গ্রাহকের মাঝে ৩ লাখ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। যা তার আগের অর্থবছরের তুলনায় ৫ দশমিক ২৬ শতাংশ বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে মোট বিতরণকৃত ঋণের মধ্যে এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের বিতরণ ঋণ ২ লাখ ৬১ হাজার কোটি টাকা। ক্ষুদ্র ঋণ বিতরণের পাশাপাশি প্রতিষ্ঠানগুলো গ্রাহক থেকে ৯৭ হাজার কোটি টাকার আমানত তুলেন। এর মধ্যে এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সংগ্রহ করে ৬৮ হাজার কোটি টাকা।

২০২৪ এএমআরএ সনদপ্রাপ্ত ৭২৪টি প্রতিষ্ঠান ২৬ হাজারের বেশি শাখার রয়েছে প্রতিবেদনে তুলে ধরা হয়।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট