Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৮, ২১ নভেম্বর ২০২৬

ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও

টানা বৃষ্টিতে পানির নিচে ঝিকরগাছার রোপা আমন ও সবজিক্ষেত

টানা বৃষ্টিতে পানির নিচে ঝিকরগাছার রোপা আমন ও সবজিক্ষেত
ছবি: সবার দেশ

যশোরের ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে রোপা আমন ও সবজিক্ষেত। এতে পাকা ধান ও ফুলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা হালকা থেকে ভারী বৃষ্টিতে যশোরের ঝিকরগাছায় রোপা আমন ও বিভিন্ন ধরনের সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। একই সঙ্গে উপজেলার গদখালী, পানিসারা ও নাভারন ইউনিয়নের ফুলচাষিরাও ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে রজনীগন্ধা, গোলাপ ও চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন জাতের ফুলের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বিল ও নিম্নাঞ্চলের বিস্তীর্ণ রোপা আমন ধানের ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। অনেক জমির ধান ইতোমধ্যে পেকে গেছে। মাঠের পর মাঠ এখন পাকা আমন ধানে ভরে থাকলেও বৃষ্টির কারণে বেশিরভাগ ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। কোথাও কোথাও কাটা ধানও পানির মধ্যে পড়ে রয়েছে।

লাগাতার বৃষ্টির কারণে রজনীগন্ধা ফুলের পাপড়িতে পচন ধরার আশঙ্কা করছেন চাষিরা। বৃষ্টি অব্যাহত থাকলে ফুলের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বাজারজাতকরণেও সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
বৃষ্টির প্রকোপ আরও বাড়লে পানিতে তলিয়ে থাকা ধান এবং জমিতে পড়ে থাকা কাটা ধানের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। এতে উৎপাদন খরচ তুলতে না পারার পাশাপাশি আর্থিক সংকটে পড়ারও শঙ্কা তৈরি হয়েছে তাদের মধ্যে।

উপজেলার বাঁকড়া, শংকরপুর, শিমুলিয়া ও গঙ্গানন্দপুর ইউনিয়নের কৃষকেরা আমন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। এ ছাড়া উপজেলা সদর ইউনিয়নের কয়েকটি গ্রামের পাকা ধানের ক্ষেতও বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে বৃষ্টির কারণে সবজি চাষিরাও দুশ্চিন্তায় রয়েছেন। জমিতে পানি জমে থাকায় ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তবে এখন পর্যন্ত কৃষিতে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও হিসাব দিতে না পারায় ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।

টানা বৃষ্টি অব্যাহত থাকলে রোপা আমন, সবজি ও ফুলের আরও ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কৃষকেরা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন
তওবার পরিবর্তে আগুনসন্ত্রাসের পথ বেছে নিয়েছে আ.লীগ: মঞ্জু
অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির সহায়তা চাইলো যুক্তরাষ্ট্র
ব্যাংকের ৫৫ শতাংশ রিটেইল ও এসএমই খাতে বিনিয়োগ বাদধ্যতামূলক: গভর্নর
সন্ত্রাসীদের হাতকড়া পরিয়ে আনা হয়, পাসপোর্ট লাগে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
টানা বৃষ্টিতে পানির নিচে ঝিকরগাছার রোপা আমন ও সবজিক্ষেত
ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে আশ্রয় যুবলীগ নেতার
স্বর্ণের দামে আট মাসের সর্বোচ্চ পতন
ক্ষমতা হারালেই কারাগারের ঝুঁকি নেতানিয়াহুর, উত্তপ্ত ইসরায়েলের রাজনীতি
মেঘনায় এনসিপির সাংগঠনিক যাত্রা জোরদারের অঙ্গীকার
গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান
চাঁদা না দেয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা
রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে: ড. খলিল