Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ০১:০৪, ২১ নভেম্বর ২০২৬

সন্ত্রাসীদের হাতকড়া পরিয়ে আনা হয়, পাসপোর্ট লাগে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের হাতকড়া পরিয়ে আনা হয়, পাসপোর্ট লাগে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না। প্রত্যর্পণ চুক্তির আওতায় হ্যান্ডকাফ পরিয়ে কিংবা কঠোর নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় নিজের বাসায় আগুন দেয়ার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। এ ছাড়া আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। তার জায়গা কোথায়, তা বাংলাদেশের জনগণ এবং দেশের বিচার ও আইনের শাসনব্যবস্থা ইতোমধ্যে দেখিয়ে দিয়েছে।

হুমায়ুন কবির বলেন, এ দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করেছে, তাদেরও খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে। এ ক্ষেত্রে সরকার কোনও ছাড় দেবে না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগে পরিণত হয়েছে। তাদের নেত্রী নিজের দল ও পরিবারকে ধ্বংস করেছেন। এখন দলের অন্যদেরও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।

শুক্রবার ভোরে নিজের বাসায় আগুন দেয়ার ঘটনা সম্পর্কে হুমায়ুন কবির বলেন, দুর্বৃত্তরা তার বাসার গেটে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের এমন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, 

একটা বিড়ালও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে যে জয় বাংলা বলেই দৌড় দেয়, এরপর আর খোঁজ পাওয়া যায় না। ‘জয় বাংলা’ এখন জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিতি পেয়েছে।

তিনি বলেন, সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, এ দেশের মানুষ জানে, সরকারও জানে। সরকার সহনশীলতার চর্চা করে। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। বাংলাদেশে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। আওয়ামী সন্ত্রাসীদেরও এ দেশে কোনও স্থান নেই। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে থাকবে।

পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ফিরতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, অপরাধীদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের অবস্থান স্পষ্ট। তাদের প্রত্যর্পণের জন্য পাসপোর্টের প্রয়োজন নেই। আইনগত প্রক্রিয়া ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব।

এ ধরনের কর্মকাণ্ডের কারণে সরকার কোনও চাপে রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কোনও চাপে পড়েনি। সরকার কেনো চাপে পড়বে?

‘জয় বাংলা’ স্লোগান প্রসঙ্গে আবারও মন্তব্য করে হুমায়ুন কবির বলেন, এটি এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। তারা নিজেরাই আতঙ্কিত। কয়েক সেকেন্ডের মধ্যে পালিয়ে যায়। তাদের পরিণতি হবে—হয় দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, নয়তো আইনের হাতে ধরা পড়বে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন
তওবার পরিবর্তে আগুনসন্ত্রাসের পথ বেছে নিয়েছে আ.লীগ: মঞ্জু
অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির সহায়তা চাইলো যুক্তরাষ্ট্র
ব্যাংকের ৫৫ শতাংশ রিটেইল ও এসএমই খাতে বিনিয়োগ বাদধ্যতামূলক: গভর্নর
সন্ত্রাসীদের হাতকড়া পরিয়ে আনা হয়, পাসপোর্ট লাগে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
টানা বৃষ্টিতে পানির নিচে ঝিকরগাছার রোপা আমন ও সবজিক্ষেত
ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে আশ্রয় যুবলীগ নেতার
স্বর্ণের দামে আট মাসের সর্বোচ্চ পতন
ক্ষমতা হারালেই কারাগারের ঝুঁকি নেতানিয়াহুর, উত্তপ্ত ইসরায়েলের রাজনীতি
মেঘনায় এনসিপির সাংগঠনিক যাত্রা জোরদারের অঙ্গীকার
গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান
চাঁদা না দেয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা
রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে: ড. খলিল