Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৩, ১৪ নভেম্বর ২০২৬

বিজিএমইএ সভাপতি

শ্রমিক বিক্ষোভের জেরে ১৪৭ পোশাক কারখানা বন্ধ

শ্রমিক বিক্ষোভের জেরে ১৪৭ পোশাক কারখানা বন্ধ
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে কারখানাগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে দেশের প্রধান রপ্তানি আয়ের খাত মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি আরও জানান, চলমান পরিস্থিতিতে ইতোমধ্যে ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলগুলোতে অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিপুলসংখ্যক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস তৈরি পোশাকশিল্প। এ খাতে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে রফতানি আদেশ, উৎপাদন সক্ষমতা এবং শ্রমিকদের কর্মসংস্থানেও প্রভাব পড়তে পারে।

সবার দেশ/এমকেজে

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

আ.লীগ শক্তিশালী হলে হাসিনাকে পালাতে হতো না: শফিকুর রহমান
শ্রমিক বিক্ষোভের জেরে ১৪৭ পোশাক কারখানা বন্ধ
নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস
পর্নোগ্রাফি তৈরির মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬
সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: মাহমুদা মিতু
পরকীয়ার জেরে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেফতার ৩
পলাতক হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার দেশও
নুসরাতের বাড়িতে আগুন পেট্রলবোমায় নয়, শর্টসার্কিটের শঙ্কা: স্বরাষ্ট্রমন্ত্রী
জেলা আ.লীগের দায় স্বীকার, স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন দায়মুক্তি: নাহিদ
রাজকীয় ফ্ল্যাট না থাকলে বসতবাড়িও পরিত্যক্ত মনে হয়: নুসরাত
আইনজীবী সমিতির নির্বাচনে যশোরে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা
নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করে পাননি ডেপুটি স্পিকার
দলীয় কর্মীকে লাথি মেরে বিতর্কে: ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা, সন্দেহে ট্রাক জব্দ
ঢাকায় আকস্মিক বৈঠকে মার্কিন ও ভারতীয় রাষ্ট্রদূত
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরসঙ্গী নিয়ে প্রশ্ন, তালিকায় আ.লীগ নেতা
আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৭, আহত ৩০
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, স্কুলে আশ্রয় নিলেন এমপি সেলিম ভূইয়া
খুলনায় বিএনপি নেতা জাকিরকে গুলি করে হত্যা