Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৮, ২৯ মে ২০২৫

আপডেট: ০০:৩৯, ২৯ মে ২০২৫

বাজুস সহ-সভাপতির গ্রেফতারে প্রতিবাদ

জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ফাইল ছবি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সংগঠনের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলায় গ্রেফতারের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বুধবার এক বিবৃতিতে বাজুস জানায়, সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে নিঃশর্ত মুক্তি না দেয়া পর্যন্ত সারা দেশে সকল স্বর্ণ ও রূপার দোকান বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বুধবার রাত থেকেই।

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় যৌথভাবে এক বিবৃতিতে বলেন, সহ-সভাপতির বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।

জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর তাঁতীবাজারে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সারাদেশে জুয়েলারি ব্যবসায়ীরা এ ঘোষণার পর দোকানপাট বন্ধ রাখতে শুরু করেছেন বলে জানা গেছে। এর ফলে ক্রেতা ও ব্যবসায়ী মহলে চরম অস্থিরতা দেখা দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আ.লীগ-বিএনপির এমপিরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলো: কর্নেল অলি
খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু
সমাজে একজন জিয়া গড়ে উঠলেই যথেষ্ট: ডেপুটি স্পিকার
১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ
পঁচা চামড়ার দুর্গন্ধে নাকাল আমতলীবাসি
শার্শায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, নিহত ৮
শহীদ রাষ্ট্রপতি জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
জুলাই আন্দোলনে মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে হাসিনার চিঠি
ক্রেতা না পেয়ে ব্যবসায়ীরা নদীতে ফেলে দিলেন চামড়া
নবীন-প্রবীণের মিলনমেলায় মেঘনার শিক্ষা উন্নয়নে নানা প্রস্তাব
হজ শেষে দেশে ফেরা শুরু
বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা জাতিসংঘের
মেঘনার চরে ঝড়ে আটকা দুই শতাধিক পর্যটক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ