Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ৩১ মে ২০২৬

১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত 

১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত 
ফাইল ছবি

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের ১০ কোটি টাকা নেয়ার অভিযোগের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, জেলা পরিষদের প্রশাসক যে অর্থের কথা বলেছেন, সেটি কোনও ব্যক্তিকে দেয়া হয়নি; বরং উপজেলার উন্নয়ন বাজেট হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে।

শনিবার (৩০ মে) কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়ার এক বক্তব্যকে কেন্দ্র করে এ প্রতিক্রিয়া জানান তিনি।

এর আগে একই দিন দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া অভিযোগ করেন, জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিল থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছেন।

অনুষ্ঠানে তিনি বলেন, আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। তিনি আমাদের নিজস্ব রাজস্বের ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। আরেকজন হাসনাত আবদুল্লাহ। তিনি নিয়ে গেছেন ১০ কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। তারা চেয়েছিলেন বাংলাদেশে বৈষম্যবিরোধী সমন্বয়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে, কিন্তু তাদের মধ্যে সেই সমন্বয় ছিলো না।

প্রশাসকের এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ অভিযোগটি প্রত্যাখ্যান করে বলেন, জেলা পরিষদের প্রশাসক যে কথা বলেছেন, তিনি মূলত উপজেলার জন্য বাজেট বরাদ্দের বিষয়টি বোঝাতে চেয়েছেন। উপজেলার জন্য বরাদ্দকৃত টাকা তো আমাকে দেয়া হয়নি। এ ধরনের বাজেট কোনও ব্যক্তির নামে বরাদ্দ হয় না, বরং সংশ্লিষ্ট উপজেলার উন্নয়ন কার্যক্রমের জন্য বরাদ্দ দেয়া হয়।

তিনি আরও বলেন, দেবীদ্বার উপজেলায় কোন খাতে, কী উদ্দেশ্যে এবং কত টাকা বরাদ্দ দেয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য জেলা প্রশাসনের কাছে রয়েছে। একইভাবে সে অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হয়েছে, তার হিসাবও উপজেলা প্রশাসনের কাছে সংরক্ষিত আছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, উপজেলার জন্য বরাদ্দ দেয়া অর্থের পূর্ণাঙ্গ হিসাব প্রশাসনের কাছে রয়েছে। তারা চাইলে সেটি প্রকাশ করতে পারে। তখন জনগণ নিজেরাই জানতে পারবেন কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে।

জেলা পরিষদের প্রশাসকের বক্তব্য এবং হাসনাত আবদুল্লাহর পাল্টা ব্যাখ্যাকে কেন্দ্র করে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও ব্যাখ্যা দেয়া হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
শামসুদ্দীন ইলিয়াস শাহ ও বাঙালি মুসলমানের আত্মপরিচয় নিয়ে সিম্পোজিয়াম
পিংক বাসে নারী চালক নিয়োগ, সাক্ষাৎকারেই চাকরি
স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমেছে ৭,১১৫ টাকা
নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৬২৩, নিখোঁজ ২ হাজার
হাসনাতের বক্তব্যে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া
দেশে ফিরে নেপালে ভয়াবহ দুর্যোগের বর্ণনা দিলেন অপু বিশ্বাস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিমি যানজট
গোসলে নেমে প্রাণ গেলো পাঁচ বোনের
ইরান যুদ্ধের ৬ বড় বৈশ্বিক পরিণতি
বিনা খরচে প্রথম বহরে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী
বাংলাদেশের ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে নজর ভারতের
স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর না পেরে শাহবাগ-পল্টনের প্রসঙ্গ আনেন: সারজিস
দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা, আহত ৫
বাইকে নিথর তরুণী, জানালেন কী হয়েছিলো
নেপালে বন্যায় প্রাণহানি ৫৭৯, নিখোঁজ ২ হাজার
২০৩০ সালে অর্থনীতিতে মালয়েশিয়া-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ