Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৩, ১৫ মে ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে এনবিআরের বৈঠক

ব্যাটারিচালিত রিকশায় আসছে অগ্রিম আয়কর

ব্যাটারিচালিত রিকশায় আসছে অগ্রিম আয়কর
ফাইল ছবি

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বড় ধরনের কর সংস্কারের পরিকল্পনা করছে সরকার। উচ্চবিত্তদের জন্য ‘সম্পদ কর’ চালু এবং মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার ওপর প্রথমবারের মতো অগ্রিম আয়কর আরোপের চিন্তা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে জাতীয় রাজস্ব বোর্ড-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এসব বিষয়ে নির্দেশনা দেন তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা গেছে, সরকারের লক্ষ্য হচ্ছে সরাসরি করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানো এবং উচ্চ আয়ের ব্যক্তিদের কর ব্যবস্থার আওতায় আরও কার্যকরভাবে নিয়ে আসা।

তবে সাধারণ করদাতাদের জন্য কিছু স্বস্তির পরিকল্পনাও রয়েছে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের করের চাপ কমাতে করমুক্ত আয়সীমা বর্তমান ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ধাপে ধাপে ৪ লাখ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক ছাড়ের সীমা ৫ লাখ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাবেও অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরিবহন খাতে কর কাঠামোতেও পরিবর্তন আনার পরিকল্পনা করা হয়েছে। মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা বা সিসি অনুযায়ী বার্ষিক কর নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী—

  • ১১১ থেকে ১২৫ সিসি মোটরসাইকেল: ১ হাজার টাকা
  • ১২৬ থেকে ১৬৫ সিসি মোটরসাইকেল: ৩ হাজার টাকা
  • ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল: ৫ হাজার টাকা

অন্যদিকে বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে কর বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। ৩ হাজার ৫০০ সিসির বেশি গাড়ির ওপর অগ্রিম আয়কর বর্তমান ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। তবে ১ হাজার ৫০০ সিসি পর্যন্ত গাড়ির বিদ্যমান ২৫ হাজার টাকার কর অপরিবর্তিত রাখা হতে পারে।

আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করা হতে পারে। এটি চলতি অর্থবছরের বাজেটের তুলনায় প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকা বেশি।

সরকারি সূত্র জানিয়েছে, জ্বালানি সংকট মোকাবিলা ও পরিবেশবান্ধব নীতি বাস্তবায়নের অংশ হিসেবে বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব যানবাহনের জন্য বিশেষ প্রণোদনার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

এদিকে রাজস্ব আয় বাড়ানো এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে তামাকজাত পণ্য ও বিদেশি মদের দাম বাড়ানোর ইঙ্গিতও দেয়া হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আর্থিক নীতিকে পরিবেশগত টেকসই উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা