Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৯, ১৪ জুলাই ২০২৫

নৌবাহিনীর হাতে চট্টগ্রাম বন্দরে বেড়েছে কনটেইনার হ্যান্ডলিং

নৌবাহিনীর হাতে চট্টগ্রাম বন্দরে বেড়েছে কনটেইনার হ্যান্ডলিং
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দায়িত্ব নেয়ার পরই গড় কনটেইনার হ্যান্ডলিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। আগে বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড পরিচালনা করলেও এখন নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল) পরিচালনার দায়িত্বে রয়েছে।

গত ৭ জুলাই ২০২৫ থেকে টার্মিনালটির দায়িত্ব গ্রহণ করে সিডিডিএল। এরপর মাত্র ৭ দিনের ব্যবধানে (৭-১৩ জুলাই) প্রতিদিন গড়ে ৩,১৮১ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন করেছে তারা। যেখানে এর আগের সপ্তাহে (১-৬ জুলাই) সাইফ পাওয়ারটেক গড়ে প্রতিদিন ২,৯৫৬ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করেছিল। অর্থাৎ নৌবাহিনীর অধীনে প্রতিদিন গড়ে ২২৫ টিইইউএস কনটেইনার বেশি হ্যান্ডলিং হয়েছে।

রোববার (১৩ জুলাই) বিকেলে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস।

তিনি লেখেন, চট্টগ্রাম বন্দরের অপারেশনাল সক্ষমতা বাড়ানো এবং ব্যবস্থাপনায় গতিশীলতা আনতেই এ পরিবর্তন। ৭ দিনের মধ্যে ১০টি জাহাজে সফলভাবে কনটেইনার লোড-আনলোড করা হয়েছে। এখন এনসিটির ৪টি জেটিতে একযোগে ৪টি জাহাজে অপারেশন চালানো হচ্ছে, যা আগে কখনও একসঙ্গে হয়নি।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৬ জুলাই সাইফ পাওয়ারটেকের সঙ্গে মেয়াদ শেষ হওয়ার পরপরই টার্মিনালটি সশস্ত্র বাহিনীর আওতাধীন ড্রাইডক লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়।

বিশ্লেষকরা বলছেন, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ এ টার্মিনালের দায়িত্বে সামরিক শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় তত্ত্বাবধান নিশ্চিত হওয়ায় পণ্যের গতি ও বন্দরের সক্ষমতা উভয়ই বাড়বে বলে আশা করা যায়। রাষ্ট্রায়ত্ত ব্যবস্থাপনার এ মডেল সফল হলে ভবিষ্যতে অন্য টার্মিনালেও একই ধরনের ব্যবস্থা চালুর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ছাতকে আওয়ামী নেতার পছন্দের চালককে বাঁচাতে মরিয়া এসিল্যান্ড
অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক
দ্বিতীয় বিয়েতে কেন বেশি সুখী হন অনেকে? জানালো গবেষণা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পথে মৌলবাদী শুভেন্দু
মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন
মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেনো অবৈধ হবে না: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকারের আমলের মামলা যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আসাদুজ্জামান নূরের জামিন, হত্যা মামলায় আবেদন খারিজ
এমপি হিসেবে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
বিশ্বকাপ দেখেই মিলবে ৫০ হাজার ডলার!
হরমুজ ইস্যুতে ফের পিছু হটলেন ট্রাম্প, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত
ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন
কোরবানির হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
গ্রেফতারের নির্দেশেও থামছে না পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী সহিংসতা
নারায়ণগঞ্জে র‍্যাবের তিন সদস্য রামদা-চাপাতি হামলার শিকার
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল তিতুমীর কলেজ
মুহসীন হলে ব্যানার ঘিরে উত্তেজনা, ছাত্রদল–শিবির মুখোমুখি