Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ২৮ আগস্ট ২০২৫

তদন্ত কমিটি গঠনের ঘোষণা

শিক্ষার্থীদের ওপর হামলায় দুঃখপ্রকাশ ডিএমপি কমিশনারের

শিক্ষার্থীদের ওপর হামলায় দুঃখপ্রকাশ ডিএমপি কমিশনারের
ছবি: সংগৃহীত

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলাকে ‘অপ্রীতিকর ঘটনা’ হিসেবে উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৭ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে সংক্ষিপ্ত সংলাপের সময় তিনি বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার জন্য আমি ডিএমপি কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও জানান, ঘটনার তদন্তের জন্য বৃহস্পতিবার একটি কমিটি গঠন করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, রংপুরের ঘটনার বিষয়েও তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলেছেন। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং জিডির আসামিকে ধরার বিষয়ে রংপুর পুলিশের কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা রমনা জোনের ডিসি মাসুদ আলমের পদত্যাগের দাবি জানান।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ
হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!