Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২২, ৮ সেপ্টেম্বর ২০২৫

ব্যাংকিং সংকটে ৪০০ পোশাক কারখানা বন্ধ

ব্যাংকিং সংকটে ৪০০ পোশাক কারখানা বন্ধ
ছবি: সংগৃহীত

ব্যাংকিং জটিলতার কারণে দেশের প্রায় ৪০০টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। তবে প্রয়োজনীয় নীতি সহায়তা পেলে এই কারখানাগুলো পুনরায় চালু করে অতিরিক্ত এক লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে ব্যাংকিং সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা শেষে সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৭০টিরও বেশি সদস্য প্রতিষ্ঠান অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, এক্সিট পলিসি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আসিফ ইব্রাহীম এবং ওয়ান স্টপ সেল কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভুঁইয়া।

সভায় খেলাপি ঋণ নীতিমালা প্রসঙ্গে ব্যাপক আলোচনা হয়। সদস্যরা প্রস্তাব করেন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতিমালায় খেলাপি ঋণের পরিশোধের মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হোক। তাদের দাবি, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এত কম সময়ে ঋণ পরিশোধ সম্ভব নয়। এ ছাড়া, ডাউন পেমেন্ট কমানোর বিষয়েও আলোচনা হয়।

অংশগ্রহণকারীরা জানান, অনেক প্রতিষ্ঠান ফোর্সড লোন ও মামলার জটিলতার কারণে চেক ডিজঅনার ও অর্থঋণ মামলার মতো সমস্যায় পড়ছে, যা উৎপাদন কার্যক্রমকে আরও বাধাগ্রস্ত করছে। এই পরিস্থিতি নিরসনে বিজিএমইএর উদ্যোগী ভূমিকা কামনা করা হয়।

সভায় একটি সহনশীল এক্সিট নীতিমালারও দাবি জানানো হয়, যাতে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা সম্মানের সঙ্গে ব্যবসা থেকে সরে যেতে পারেন। পাশাপাশি, বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা যেন শুধু বড় রপ্তানিকারকদের মধ্যে সীমাবদ্ধ না থেকে ছোট ও মাঝারি কারখানাগুলোর জন্যও কার্যকর হয়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এ ছাড়া দীর্ঘদিন ধরে সমস্যাগ্রস্ত ৭৭টি প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট সমাধান চাওয়া হয়। এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, উত্থাপিত সব বিষয়ে সংগঠনটি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে। একই সঙ্গে ব্যাংকিং সমস্যাগ্রস্ত কারখানাগুলোকে লিখিতভাবে তাদের সমস্যাগুলো জানাতে অনুরোধ করেন তিনি।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট