Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০১, ১২ মে ২০২৬

একীভূত ব্যাংক আলাদা করার সুযোগ নেই

লুটপাটকারীরা আর ব্যাংক খাতে ফিরতে পারবে না: গভর্নর

লুটপাটকারীরা আর ব্যাংক খাতে ফিরতে পারবে না: গভর্নর
ফাইল ছবি

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন, অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের মাধ্যমে ব্যাংকিং খাতকে যারা ক্ষতিগ্রস্ত করেছে, তারা ভবিষ্যতে আর কখনও ব্যাংক পরিচালনা বা মালিকানায় যুক্ত হতে পারবে না।

সোমবার (১১ মে) কেন্দ্রীয় ব্যাংকের চলমান নীতিগত সংস্কার ও ব্যাংক খাত পুনর্গঠন বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ অবস্থান তুলে ধরেন।

গভর্নর বলেন, ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারা অনুযায়ী, কোনও ব্যক্তি বা গোষ্ঠী যদি ব্যাংক লুটপাট বা গুরুতর আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত থাকে, তবে তারা আর কখনোই ব্যাংকিং খাতে ফিরে আসার সুযোগ পাবে না। এ বিধানকে তিনি ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম রোধে একটি কঠোর আইনি বার্তা হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অতীতে যারা ব্যাংক খাতকে দুর্বল করেছে, আমানতকারীদের অর্থ ঝুঁকিতে ফেলেছে, তাদের জন্য ভবিষ্যতে ব্যাংকের মালিকানা বা পরিচালনায় যুক্ত হওয়ার সব পথ বন্ধ করে দেয়া হবে।

ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে গভর্নর স্পষ্ট করে বলেন, দুর্বল ব্যাংকগুলোকে স্থিতিশীল ও সক্ষম করার লক্ষ্যে যে মার্জার বা একীভূতকরণ প্রক্রিয়া শুরু হয়েছে, তা থেকে পিছিয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। একীভূত হওয়া ব্যাংকগুলোকে আবার আলাদা করা হবে না।

তার ভাষায়, এ একীভূতকরণ দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী, স্থিতিশীল এবং ঝুঁকিমুক্ত কাঠামোর দিকে নিয়ে যাবে।

বাংলাদেশ ব্যাংকের এ অবস্থানকে অর্থনীতিবিদ ও ব্যাংকিং বিশ্লেষকরা খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার এবং আমানতকারীদের আস্থা ফেরানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট