Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৭, ৯ মে ২০২৬

প্রথম মাসের বেতন বেদে শিশুদের শিক্ষায় দান করলেন হাসনাত

প্রথম মাসের বেতন বেদে শিশুদের শিক্ষায় দান করলেন হাসনাত
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ নিজের প্রথম মাসের বেতনের বড় একটি অংশ দান করেছেন সমাজের পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার জন্য।

শুক্রবার (৮ মে) ভোরে সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নিজেই এ তথ্য জানান।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মূলধারার বাইরে থাকা বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে ‘Let’s Meet Gypsy Genius’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু করেছেন হাসনাত আব্দুল্লাহ।

এ কর্মসূচির আওতায় সংসদ সদস্য হিসেবে পাওয়া তার প্রথম মাসের বেতন থেকে বেদে সম্প্রদায়ের ৩৪ জন শিক্ষার্থীকে নগদ শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। পাশাপাশি উচ্চমাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষায় আগ্রহী বেদে শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে আড়াই হাজার টাকা করে বিশেষ শিক্ষাবৃত্তি দেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

বেদে সম্প্রদায়ের সভাপতি আলাউদ্দিন ওঝা বলেন, একজন সংসদ সদস্যের এমন ব্যক্তিগত উদ্যোগ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মতে, এ সহায়তা বেদে শিশুদের যাযাবর জীবনের সীমাবদ্ধতা পেরিয়ে শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ গঠনে নতুন সুযোগ তৈরি করবে।

এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, বেদে সম্প্রদায় আমাদের সমাজেরই অংশ। কিন্তু দীর্ঘদিন ধরে তারা অবহেলিত ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাদের সন্তানদের মধ্যে থাকা মেধা বিকাশের সুযোগ তৈরি করতেই এ ক্ষুদ্র উদ্যোগ।

তিনি আরও বলেন, অর্থের অভাব যেনো কোনও শিশুর শিক্ষাজীবনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেটি নিশ্চিত করাই আমার লক্ষ্য। একজন জনপ্রতিনিধি হিসেবে নিজের প্রথম মাসের বেতনের অংশ তাদের কল্যাণে ব্যয় করতে পেরে আমি আনন্দিত।

স্থানীয় সচেতন মহলের মতে, জনপ্রতিনিধির এমন উদ্যোগ সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে এবং অন্যদেরও সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এ বছর স্থানীয় নির্বাচন নয়: মীর শাহে আলম
সংসদে পাস হওয়া তিন আইন মানবাধিকার সুরক্ষায় দুর্বল: এইচআরডব্লিউ
চলন্ত মেট্রোর দরজা খুলে বন্ধ ২৬ মিনিট চলাচল বন্ধ
পাহাড় কাটায় বাধা, বনকর্মীদের ওপর হামলায় আহত ২
পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে ফায়দা লুটের চেষ্টা বিএনপির: এনসিপি
বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা