Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৬, ১২ মে ২০২৬

আপডেট: ০০:১৬, ১২ মে ২০২৬

যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে, বাঁচার সম্ভাবনা ১ শতাংশ: ট্রাম্প

যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে, বাঁচার সম্ভাবনা ১ শতাংশ: ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি আলোচনা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শর্তে কোনও সমঝোতা না হওয়ায় যুদ্ধ বন্ধের সম্ভাবনা এখন প্রায় ভেঙে পড়ার অবস্থায় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১১ মে) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, চলমান যুদ্ধবিরতি চুক্তি এখন ‘ম্যাসিভ লাইফ সাপোর্টে’ রয়েছে। অর্থাৎ চুক্তিটির অবস্থা এতটাই সংকটাপন্ন যে এটি টিকে থাকবে কি না, তা নিয়েই গভীর সন্দেহ তৈরি হয়েছে।

নিজের স্বভাবসুলভ নাটকীয় ভঙ্গিতে ট্রাম্প বলেন, এটা ঠিক এমন, যেনো একজন চিকিৎসক রোগীর পরিবারের সামনে এসে বলছেন— আপনার প্রিয় মানুষটির বেঁচে থাকার সম্ভাবনা এখন মাত্র ১ শতাংশ।

মার্কিন প্রশাসনের সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাবে ইরান যে শর্ত দিয়েছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তিনি ইরানের প্রস্তাবকে ‘স্টুপিড’ এবং ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, কোনও বুদ্ধিমান মানুষ এ প্রস্তাব গ্রহণ করবে না।

যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহল ও নিজ দেশের ভেতর থেকে চাপ বাড়লেও ইরানের বিরুদ্ধে অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি মার্কিন প্রেসিডেন্ট। বরং তিনি স্পষ্ট ভাষায় জানান, তার লক্ষ্য শুধু একটি— ‘সম্পূর্ণ ও চূড়ান্ত বিজয়’।

সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন,

ইরান হয়তো ভাবছে, আমি একসময় ক্লান্ত হয়ে পড়বো বা চাপের মুখে পিছু হটবো। কিন্তু তাদের জানা উচিত, আমার ওপর কোনও চাপ নেই।

এর আগে রোববার যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয় ইরান। তবে সে জবাব পছন্দ হয়নি বলে জানান ট্রাম্প। এরপর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, দুই পক্ষের অবস্থান ক্রমেই অনড় হয়ে পড়ায় যুদ্ধবিরতির সম্ভাবনা এখন অত্যন্ত ক্ষীণ হয়ে গেছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা