Sobar Desh | সবার দেশ নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৩, ১২ মে ২০২৬

আপডেট: ০০:৩৩, ১২ মে ২০২৬

দুর্নীতি ও লুটপাট করলে ফ্যাসিস্ট সরকারের পরিণতি হবে: খায়রুল কবির

দুর্নীতি ও লুটপাট করলে ফ্যাসিস্ট সরকারের পরিণতি হবে: খায়রুল কবির
ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, দলীয়করণ, দুর্নীতি, লুটপাট এবং ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির মানসিকতা নিয়ে কেউ রাজনীতি করলে অতীতের স্বৈরাচারী বা ফ্যাসিস্ট সরকারের মতোই তাদের পরিণতি ভোগ করতে হবে।

সোমবার (১১ মে) বিকেলে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির শিশু একাডেমি অডিটোরিয়ামে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও যুবদলের সাংগঠনিক সম্পাদক মরহুম মোকারম ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

খায়রুল কবির খোকন বলেন, ক্ষমতা কখনও স্থায়ী নয়। তাই দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে যেনো কেউ ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার না করে। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা না হলে সংগঠনের ভিত দুর্বল হয়ে পড়ে।

তিনি আরও বলেন, বিএনপির লক্ষ্য জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও উন্নত সমাজ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনও ধরনের অনৈতিক কর্মকাণ্ড সংগঠনকে দুর্বল করে দেয়, তাই এ থেকে সবাইকে দূরে থাকতে হবে।

অনুষ্ঠানে মরহুম মোকারম ভূঁইয়ার রাজনৈতিক ও সাংগঠনিক অবদান স্মরণ করা হয়। তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, এম এ জলিল, অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঁইয়া, আকবর হোসেন, হারুন অর রশিদ, এ কে এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, বি জি রশিদ নওশের এবং জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা