Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬, ১২ মে ২০২৬

সর্বোচ্চ সতর্কাবস্থায় বিজিবি

সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের নিজস্ব বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের নিজস্ব বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

ভারতের সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণকে দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার (১১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানর সভাপতিত্বে অনুষ্ঠিত লবণ চাষিদের জীবনমান উন্নয়নসংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যদি তাদের সীমান্তের ভেতরে কাঁটাতারের সীমানা নির্ধারণ করতে চায়, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বিজিবি সর্বদা সজাগ রয়েছে।

তিনি জানান, দেশে লবণ চাষিদের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। কৃষি মন্ত্রণালয় বর্তমানে লবণ উৎপাদনের প্রকৃত খরচ পর্যালোচনা করছে, যাতে চাষিরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান।

মন্ত্রী আরও বলেন, দেশে শিল্প ও ভোজ্য লবণের চাহিদা বিবেচনায় আমদানির প্রয়োজনীয়তা যাচাই করা হচ্ছে। যথাযথ তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমন সিদ্ধান্ত নেয়া হবে, যাতে বাংলাদেশ লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং স্থানীয় চাষিরা ক্ষতির মুখে না পড়েন।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কোনও অঙ্গরাজ্যের রাজনৈতিক পরিবর্তন বা নির্বাচন-পরবর্তী পরিস্থিতি দুই দেশের রাষ্ট্রীয় সম্পর্ককে প্রভাবিত করে না।

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও তথ্য প্রসঙ্গে তিনি বলেন, অনেক ক্ষেত্রে পুরোনো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এখন পর্যন্ত এমন কোনও তথ্য স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই, যা বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার