Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৩, ৬ মে ২০২৬

মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ

মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
প্রতীকি ছবি

দেশে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যস্ফীতি। খাদ্য ও খাদ্যবহির্ভূত—দুই খাতেই পণ্যের দাম বাড়ায় চলতি বছরের এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৪ শতাংশে। এক মাস আগেও যা ছিলো ৮ দশমিক ৭১ শতাংশ। ফলে মার্চে সাময়িক স্বস্তির পর আবারও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলো।

বুধবার (৬ মে) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশে পৌঁছেছিলো। এরপর মার্চে তা কিছুটা কমে ৮ শতাংশের ঘরে নামলেও এপ্রিলে আবার ৯ শতাংশ অতিক্রম করেছে।

অর্থনীতিবিদদের ভাষায়, ৯ দশমিক ০৪ শতাংশ মূল্যস্ফীতির অর্থ হলো—গত বছরের এপ্রিল মাসে যে পণ্য বা সেবা কিনতে ১০০ টাকা লাগতো, চলতি বছরের একই সময়ে সে একই পণ্য বা সেবা কিনতে খরচ করতে হচ্ছে ১০৯ টাকা ০৪ পয়সা।

প্রতিবেদনে দেখা গেছে, খাদ্যপণ্যের দাম বাড়ার ধারা এখনও অব্যাহত রয়েছে। এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশে, যা মার্চে ছিলো ৮ দশমিক ২৪ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি আরও বেশি বেড়ে ৯ দশমিক ৫৭ শতাংশে উঠেছে। মার্চে এ হার ছিলো ৯ দশমিক ০৯ শতাংশ।

বিশ্লেষকদের মতে, জ্বালানি, পরিবহন, বাসাভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের প্রভাব খাদ্যবহির্ভূত খাতে চাপ আরও বাড়িয়েছে। অন্যদিকে বাজারে চাল, ডাল, তেল, সবজি ও আমদানিনির্ভর পণ্যের উচ্চমূল্য খাদ্য মূল্যস্ফীতিকে বাড়িয়ে রেখেছে।

পরিসংখ্যান বলছে, গত বছরের এপ্রিলের পর এটিই সর্বোচ্চ মূল্যস্ফীতি। ২০২৫ সালের এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিলো ৯ দশমিক ১৭ শতাংশ। পরে তা ধীরে ধীরে কমে অক্টোবর মাসে ৮ দশমিক ১৭ শতাংশে নেমে আসে, যা ছিলো ৩৯ মাসের মধ্যে সর্বনিম্ন। কিন্তু বছরের শেষ দিক থেকে আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করে মূল্যস্ফীতি।

এপ্রিল মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ০৫ শতাংশে, যা মার্চে ছিলো ৮ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে শহরাঞ্চলে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ০২ শতাংশ হয়েছে, যা মার্চে ছিলো ৮ দশমিক ৬৮ শতাংশ।

একই সময়ে শ্রমজীবী মানুষের মজুরিও কিছুটা বেড়েছে। মার্চে মজুরি বৃদ্ধির হার ছিলো ৮ দশমিক ০৯ শতাংশ, যা এপ্রিলে বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৬ শতাংশে। তবে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার এখনও কম থাকায় প্রকৃত আয় কমে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

বিশেষজ্ঞদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার তদারকি, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং আমদানি ব্যয় কমাতে কার্যকর নীতি না নিলে সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়তে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ছাতকে আওয়ামী নেতার পছন্দের চালককে বাঁচাতে মরিয়া এসিল্যান্ড
অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক
দ্বিতীয় বিয়েতে কেন বেশি সুখী হন অনেকে? জানালো গবেষণা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পথে মৌলবাদী শুভেন্দু
মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন
মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেনো অবৈধ হবে না: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকারের আমলের মামলা যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আসাদুজ্জামান নূরের জামিন, হত্যা মামলায় আবেদন খারিজ
এমপি হিসেবে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
বিশ্বকাপ দেখেই মিলবে ৫০ হাজার ডলার!
হরমুজ ইস্যুতে ফের পিছু হটলেন ট্রাম্প, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত
ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন
কোরবানির হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
গ্রেফতারের নির্দেশেও থামছে না পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী সহিংসতা
নারায়ণগঞ্জে র‍্যাবের তিন সদস্য রামদা-চাপাতি হামলার শিকার
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল তিতুমীর কলেজ
মুহসীন হলে ব্যানার ঘিরে উত্তেজনা, ছাত্রদল–শিবির মুখোমুখি