Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ৮ মে ২০২৬

আপডেট: ০০:৪০, ৮ মে ২০২৬

ঈদের আগে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে 

ঈদের আগে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে 
ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। নতুন এ সময়সূচি আগামী ১২ মে (মঙ্গলবার) থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের আগে বিক্রিবাট্টা ও ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে দোকান খোলা রাখার সময়সীমা বাড়ানোর জন্য ৪ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিলো। প্রথমে তারা রাত ১১টা পর্যন্ত সময় বাড়ানোর অনুরোধ করলেও পরবর্তীতে সিদ্ধান্ত অনুযায়ী তা রাত ১০টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিনকে বিষয়টি অবহিত করেন।

তবে নতুন নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, দোকান ও বিপণিবিতানে কোনো ধরনের অতিরিক্ত আলোকসজ্জা বা অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।

এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে অফিস সময় কমানো এবং দোকানপাট সন্ধ্যা ৬টায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ব্যবসায়ীদের অনুরোধে সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।

ঈদ সামনে রেখে এবার আবারও সময় বাড়ানোর ফলে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পেলেও বিদ্যুৎ সাশ্রয়ের শর্ত বহাল রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা