Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৪, ৮ জানুয়ারি ২০২৫

কমছে সরকারি হস্তক্ষেপ

গ্রামীণ ব্যাংকে আসছে বড় পরিবর্তন

গ্রামীণ ব্যাংকে আসছে বড় পরিবর্তন
ছবি: সংগৃহীত

গ্রামীণ ব্যাংকের মালিকানা কাঠামো এবং পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। সরকারের মালিকানা ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে, যা গ্রামীণ ব্যাংকের মালিকানা ঋণগ্রহীতাদের হাতে কেন্দ্রীভূত করবে। বর্তমান অধ্যাদেশের খসড়ায় সরকার-নিযুক্ত পরিচালকের সংখ্যা তিনজন থেকে একজনে নামানোর প্রস্তাব রয়েছে। ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগে সরকারের ভূমিকা বাতিল করার কথাও বলা হয়েছে। 

এছাড়া, ঋণগ্রহীতাদের জন্য ব্যাংকের ৯৫ শতাংশ শেয়ার হস্তান্তর করা হবে এবং তারা ধীরে ধীরে ব্যাংকের মূলধনে অবদান বাড়িয়ে এ মালিকানা অর্জন করবেন। নতুন আইন অনুসারে, গ্রামীণ ব্যাংক বর্তমানে যার মূলধন ৩০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ঋণগ্রহীতারা আয় করা লভ্যাংশ তাদের অংশে পাবে।

এদিকে, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা নিয়ে নতুন ব্যাখ্যা যুক্ত করা হয়েছে, যাতে বলা হয়েছে ব্যাংকের শুরুর ক্ষুদ্রঋণ কার্যক্রম ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে জোবরা গ্রামে শুরু হয়েছিল, যা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায়।

বর্তমান সরকারের শাসনামলে গ্রামীণ ব্যাংক নিয়ে নানা আলোচনা ও সমালোচনা হয়েছে, যার মধ্যে বিশেষত ড. ইউনূসের পদত্যাগের ঘটনাটি উল্লেখযোগ্য, যখন ২০১১ সালে তিনি সরকারের চাপের কারণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন
তওবার পরিবর্তে আগুনসন্ত্রাসের পথ বেছে নিয়েছে আ.লীগ: মঞ্জু
অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির সহায়তা চাইলো যুক্তরাষ্ট্র
ব্যাংকের ৫৫ শতাংশ রিটেইল ও এসএমই খাতে বিনিয়োগ বাদধ্যতামূলক: গভর্নর
সন্ত্রাসীদের হাতকড়া পরিয়ে আনা হয়, পাসপোর্ট লাগে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
টানা বৃষ্টিতে পানির নিচে ঝিকরগাছার রোপা আমন ও সবজিক্ষেত
ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে আশ্রয় যুবলীগ নেতার
স্বর্ণের দামে আট মাসের সর্বোচ্চ পতন
ক্ষমতা হারালেই কারাগারের ঝুঁকি নেতানিয়াহুর, উত্তপ্ত ইসরায়েলের রাজনীতি
মেঘনায় এনসিপির সাংগঠনিক যাত্রা জোরদারের অঙ্গীকার
গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান
চাঁদা না দেয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা
রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে: ড. খলিল