Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৬, ৮ অক্টোবর ২০২৫

‘সহজক্যাশ’ নামে ভুয়া প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

‘সহজক্যাশ’ নামে ভুয়া প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা
ছবি: সংগৃহীত

‘সহজক্যাশ’ নামে কোনও প্রতিষ্ঠানকে আর্থিক লেনদেন বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনার অনুমতি দেয়নি বাংলাদেশ ব্যাংক। তাই এ প্রতিষ্ঠানের সঙ্গে কোনও ধরনের আর্থিক লেনদেন, বিনিয়োগ বা চাকরির প্রতিশ্রুতি না দিতে সাধারণ নাগরিকদের সতর্ক থাকতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি জাতীয় কয়েকটি দৈনিকে ‘সহজক্যাশ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটি বর্তমানে প্রাক-পরিচালন পর্যায়ে আছে এবং শিগগিরই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালুর অনুমোদন পেতে যাচ্ছে।

তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, ‘সহজক্যাশ লিমিটেড’ নামে কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত এমএফএস চালুর অনুমোদনের জন্য আবেদন করেনি। এমনকি এ ধরনের কোনও আবেদন বর্তমানে প্রক্রিয়াধীনও নয়।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অন্যান্য আর্থিক লেনদেনের অনুমোদন দেয়ার একমাত্র কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক। তাই অনুমোদনহীন প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনোভাবেই আর্থিক কার্যক্রম চালাতে পারে না।

বাংলাদেশ ব্যাংক নাগরিকদের উদ্দেশে বলেছে, এমন ভুয়া প্রতিষ্ঠানের সঙ্গে কোনও ধরনের অর্থ লেনদেন, বিনিয়োগ বা চাকরির প্রতিশ্রুতি দেয়ার আগে সতর্ক ও সচেতন থাকুন। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বা অনুমোদিত এমএফএস প্রতিষ্ঠানের তালিকা দেখে নিশ্চিত হওয়ার পরেই কোনো পদক্ষেপ নিন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট