Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৫, ১২ জানুয়ারি ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
ছবি: সংগৃহীত

সরকার শরীয়াহভিত্তিক অর্থায়নের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ১০ বছর মেয়াদি ইসলামী বন্ড বা সুকুক ইস্যু করা হচ্ছে, যার মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, গত বুধ ও বৃহস্পতিবার (৭ ও ৮ জানুয়ারি) ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যরা সর্বসম্মতিক্রমে ইজারা পদ্ধতিতে এ সুকুক ইস্যুর অনুমোদন দেন।

বাংলাদেশ গভর্নমেন্ট স্পেশাল সুকুক–১ নামে ইস্যু হতে যাওয়া এ বন্ডের বিপরীতে নির্দিষ্ট কিছু সরকারি সম্পদকে ভিত্তি হিসেবে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদফতরের বাস্তবায়নাধীন সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের কয়েকটি নির্দিষ্ট ট্রেন সেবা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সুকুকটি প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে সরাসরি সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে ইস্যু করা হবে। এর আওতায় সরকার আগামী বুধবার (১৪ জানুয়ারি) ব্যাংকটি থেকে ১০ হাজার কোটি টাকা গ্রহণ করবে।

উল্লেখ্য, সম্প্রতি পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন বর্তমানে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারের বিনিয়োগ রয়েছে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থেকে এসেছে বাকি ১৫ হাজার কোটি টাকা। সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট