Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩১, ২৭ নভেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকি

সরকারের নির্লিপ্ততা পররাষ্ট্রনীতির জন্য লজ্জার: নাহিদ ইসলাম

সরকারের নির্লিপ্ততা পররাষ্ট্রনীতির জন্য লজ্জার: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকিসংবলিত বক্তব্যের পরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কূটনৈতিক উদ্যোগ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকারের এ নির্লিপ্ততা বাংলাদেশের স্বাধীন, মর্যাদাপূর্ণ ও শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য অত্যন্ত লজ্জার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম। ভারতের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া এবং বাংলাদেশ সরকারের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী বাংলাদেশ দখলের হুমকি দিয়ে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত করেছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভূমিকে নিয়ে এমন মন্তব্য দেশের ১৮ কোটি মানুষের আত্মমর্যাদার প্রতি চরম ধৃষ্টতা।

তিনি বলেন, অর্জুন সিংয়ের এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তারা। অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানান তিনি। পাশাপাশি অর্জুন সিংকে অনতিবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও উল্লেখ করেন।

নাহিদ ইসলাম আরও লেখেন, দায়িত্বশীল পদে থেকে এমন অবমাননাকর বক্তব্য দেয়ার ৪৮ ঘণ্টা পার হলেও ভারত সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হয়নি। দিল্লির এ নীরবতা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারত সরকারের শ্রদ্ধাবোধ নিয়ে সন্দেহ আরও জোরালো করেছে।

বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, 

অর্জুন সিংয়ের এমন বক্তব্যের পরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও দৃশ্যমান কূটনৈতিক উদ্যোগ দেখা যায়নি। সরকারের এ নির্লিপ্ততা দেশের স্বাধীন, মর্যাদাপূর্ণ ও শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য অত্যন্ত লজ্জার।

পোস্টে বাংলাদেশের অতীত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, এ দেশের মানুষের সাহস ও লড়াইয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস অর্জুন সিংদের অজানা। বিগত ফ্যাসিবাদী শাসনামলে শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে ভারত যে একতরফা সুবিধা ভোগ করেছে, সে দিন আর ফিরে আসবে না।

তিনি দাবি করেন, ন্যায্য অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।

ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম আরও বলেন, 

ভারতের মনে রাখা উচিত, দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতাও বাংলাদেশের ওপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশের সার্বভৌমত্বকে খাটো করে কিংবা প্রক্সি শক্তির মাধ্যমে এ দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তা ভারতের অখণ্ডতাকেও বিপন্ন করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, ভারত রাষ্ট্রের বাংলাদেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে এ দেশের জনগণ সদা জাগ্রত ও প্রস্তুত।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টানা দুই দফায় বাড়লো স্বর্ণের দাম, ভরি ১৯৮৯৩০ টাকা
প্রধানমন্ত্রীকে সব বলে দিবো: আমির হামজা
পুলিশ এখন ফ্যাসিস্টের দেয়া রাজনৈতিক মামলার পাহারাদার
বাংলাদেশ দখলের হুমকি, ভারতের মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই প্রযুক্তিবিদ নিহত
সাইবার হামলার শিকার ফিফা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি
গোপালগঞ্জে বন্ধ বিকাশ-নগদ-রকেট, ভোগান্তিতে গ্রাহক
একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে
সরকারের নির্লিপ্ততা পররাষ্ট্রনীতির জন্য লজ্জার: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি
নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ
জিয়াউল আহসানের বাড়ির নামফলক বদলে ‘খুনির বাড়ি’
জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?