Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৭, ২৫ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৪১, ২৫ মার্চ ২০২৬

ঈদ-পরবর্তী বিশেষ আয়োজন

হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে ফের চালু হচ্ছে নবীন ফ্যাশন

হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে ফের চালু হচ্ছে নবীন ফ্যাশন
ফাইল ছবি

বিভিন্ন বিতর্ক ও অনিশ্চয়তার পর আবারও ব্যবসায়িক কার্যক্রমে ফিরছে নবীন ফ্যাশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর মগবাজার শাখা ছাড়া দেশের অধিকাংশ শাখা পুনরায় চালু রাখা হচ্ছে এবং ঈদ-পরবর্তী ১৫ দিনের বিশেষ আয়োজন শুরু করা হবে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করে নবীন ফ্যাশন। পোস্টে বলা হয়, ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার কারণে এবার ঈদ আনন্দ উৎসব ১৫ দিনব্যাপী চলবে।

এতে আরও উল্লেখ করা হয়, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ–এর হস্তক্ষেপে মগবাজার ছাড়া অন্যান্য শাখা চালু রাখা সম্ভব হয়েছে। পাশাপাশি আকর্ষণীয় অফার নিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বিদেশ থেকে ফেসবুক লাইভের মাধ্যমে ঈদ উৎসবের ঘোষণা দেবেন।

এর আগে, দেশজুড়ে আলোচিত এ প্রতিষ্ঠানের মালিক এনামুল হাসান নবীন মঙ্গলবার ঢাকা ছেড়েছেন। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেন, 

সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরব।

আরও পড়ুন <<>> ‘সন্তানদের এতিম করতে  চাই না... তাই দেশ ছাড়ছি’

একইদিন বিকেলে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রির কারণে ব্যবসায়িক সিন্ডিকেটের বাধার মুখে পড়তে হচ্ছে। এ পরিস্থিতিতে ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২০ মার্চ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রির কারণে মগবাজারে নবীন ফ্যাশনের দোকান বন্ধ করে দেন আশপাশের কিছু ব্যবসায়ী। তারা কম দামে পণ্য বিক্রিকে বাজার ব্যবস্থার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন।

এ ঘটনায় দেশজুড়ে আলোচনা সৃষ্টি হয়। এরপরই ব্যবসা বন্ধ, হুমকি এবং দেশত্যাগের ঘোষণা দেন মালিক এনামুল হাসান নবীন। সর্বশেষ এমপি হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে প্রতিষ্ঠানটির অধিকাংশ শাখা পুনরায় চালুর ঘোষণা এলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য