Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৫, ২৫ মার্চ ২০২৬

ফাঁকা টার্মিনাল এখন সেলফি স্পট

তেল সংকটে থমকে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি

তেল সংকটে থমকে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকায় ঈদের ছুটি শেষে স্বাভাবিক ব্যস্ততা আর দেখা যাচ্ছে না। যাত্রী সংকট ও জ্বালানি তেলের ঘাটতির কারণে অনেকটাই থমকে গেছে ওয়াটার ট্যাক্সি চলাচল। ফলে টার্মিনালগুলোতে যাত্রী কমে গিয়ে এখন অনেকটাই ফাঁকা পরিবেশ বিরাজ করছে।

বুধবার (২৫ মার্চ) মধ্যদুপুরে সরেজমিনে দেখা যায়, বাড্ডা গুদারাঘাট (গুলশান) টার্মিনালে ওয়াটার ট্যাক্সির অপেক্ষায় হাতে গোনা কয়েকজন যাত্রী দাঁড়িয়ে আছেন। টিকিট কাউন্টার প্রায় ফাঁকা। টার্মিনালে টাঙানো এক নোটিশে জানানো হয়েছে, এফডিসি–কারওয়ান বাজার রুটে নির্দিষ্ট সময়সূচি নেই; কমপক্ষে ১০ জন যাত্রী না হলে বা ট্যাক্সি না এলে যাত্রা শুরু করা সম্ভব নয়। কেনোনা, তেল সংকটের এ সময় এতো কম যাত্রী নিয়ে ট্যাক্সি চালানো তাদের পোষাবে না।

এ পরিস্থিতিতে অনেকেই অপেক্ষা না করে টার্মিনাল এলাকাতেই সময় কাটাচ্ছেন। কেউ কেউ ফাঁকা ঘাটকে পেছনে রেখে সেলফি তুলছেন। ধীরে ধীরে এ টার্মিনালগুলো যেন ঘুরে দাঁড়িয়েছে এক ধরনের অস্থায়ী বিনোদন স্পটে।

একই চিত্র দেখা গেছে রামপুরা, পুলিশ প্লাজা ও এফডিসি–কারওয়ান বাজার টার্মিনালেও। কোথাও উল্লেখযোগ্য যাত্রী চাপ নেই, আবার ট্যাক্সির সংখ্যাও কম।

টার্মিনালের সংশ্লিষ্টরা জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ১৫টি বোট চলাচল করলেও বর্তমানে তেল সংকট ও যাত্রী কমে যাওয়ায় মাত্র চারটি ট্যাক্সি দিয়ে সীমিত পরিসরে সেবা চালানো হচ্ছে।

এ অবস্থায় নিয়মিত যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। নির্দিষ্ট সময়সূচি না থাকায় অনেকেই বিকল্প যানবাহনের দিকে ঝুঁকছেন। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সংকট কাটলে এবং যাত্রী সংখ্যা বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা