Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৪, ১৩ এপ্রিল ২০২৬

সিকেডিতে চাঁদাবাজির ঘটনায় যুবদল নেতা মঈনসহ গ্রেফতার ৭

সিকেডিতে চাঁদাবাজির ঘটনায় যুবদল নেতা মঈনসহ গ্রেফতার ৭
ছবি: সংগৃহীত

রাজধানীর সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় প্রধান অভিযুক্ত সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনসহ সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১৩ এপ্রিল) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বহুল আলোচিত এ চাঁদাবাজির মামলায় মঈনকে প্রধান আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে জড়িত আরও ছয় সহযোগীকেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার সকালে। অভিযোগ রয়েছে, সকাল ৯টার দিকে রাজধানীর খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের পরিচালিত সিকেডি হাসপাতালে মঈন ও তার সহযোগীরা প্রবেশ করে চাঁদা দাবি করে এবং হাসপাতালের স্টাফদের ভয়ভীতি দেখায়। এ সময় তারা হাসপাতালে আতঙ্ক সৃষ্টি করে এবং চিকিৎসাসেবার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করে।

ঘটনার পর হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে ১১ এপ্রিল শেরেবাংলানগর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় মঈন উদ্দিন মঈনকে এক নম্বর আসামি করা হয়।

হাসপাতালে চাঁদাবাজি ও মব সৃষ্টির ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে তা ব্যাপক আলোড়ন তোলে। বিষয়টি সামনে আসার পর কেন্দ্রীয় যুবদলের নেতারাও নড়েচড়ে বসেন। শুক্রবার রাতেই যুবদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. কামরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত অভিযানে মূল অভিযুক্তসহ সাতজন গ্রেফতার হওয়ায় ঘটনায় নতুন মোড় এসেছে। এখন তাদের জিজ্ঞাসাবাদে চাঁদাবাজি চক্রের আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী