Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিক্ষোভ

চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে আদাবর থানা ঘেরাও

চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
ছবি: সংগৃহীত

চাঁদাবাজি ও গণছিনতাইয়ের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত থেকে স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীরা চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে প্রতিকার চেয়ে থানার সামনে অবস্থান নেন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর চাঁদার দাবিতে একদল দুর্বৃত্ত এমব্রয়ডারি কারখানার মালিক ও শ্রমিকদের ওপর হামলা চালায়। এ সময় তাদের কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার বিচার এবং এলাকায় চাঁদাবাজি ও গণছিনতাই বন্ধের দাবিতে ক্ষুব্ধ স্থানীয়রা রাতে থানা ঘেরাও কর্মসূচি পালন করেন।

রাত ১টার দিকেও বিক্ষোভ চলছিলো বলে জানা গেছে। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান।

এ বিষয়ে মোহাম্মদপুরের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, চাঁদার দাবিতে এমব্রয়ডারি কারখানার শ্রমিক ও মালিকদের ওপর হামলার ঘটনা তদন্ত করছে পুলিশ। অপরাধীদের পরিচয় যাই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা