Sobar Desh | সবার দেশ মুরাদনগর প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৫, ২০ ফেব্রুয়ারি ২০২৬

মাদক-চাঁদাবাজি দমনে পুরস্কার ঘোষণা ধর্মমন্ত্রীর

মাদক-চাঁদাবাজি দমনে পুরস্কার ঘোষণা ধর্মমন্ত্রীর
ছবি: সংগৃহীত

মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রশাসনকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ধর্মমন্ত্রী বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদক নির্মূলের কোনো বিকল্প নেই। মুরাদনগর উপজেলাকে মাদকমুক্ত করতে পারলে সংশ্লিষ্ট প্রশাসনকে পুরস্কৃত করা হবে। একইভাবে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলেও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকে নিরপেক্ষ থেকে আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশনা দেন মন্ত্রী।

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং জোরদারের আহ্বান জানান তিনি। ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় ধর্মমন্ত্রীর গাড়িবহর মুরাদনগর উপজেলা পরিষদে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ