Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৪, ৩ মে ২০২৬

সিসি ক্যামেরায় ট্রাফিক মামলা, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা

সিসি ক্যামেরায় ট্রাফিক মামলা, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা
ছবি: সংগৃহীত

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এবার আরও কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজের মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গের প্রমাণ সংগ্রহ করে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেয়া হচ্ছে। মামলার নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট চালক বা মালিক হাজির না হলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও উদ্যোগ নেয়া হয়েছে।

রোববার (৩ মে) ডিএমপির পক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের অংশ হিসেবে সড়কে চলাচলরত ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহ করা হচ্ছে। এরপর ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট মালিক বা চালকের ঠিকানায় ডাকযোগে মামলার নোটিশ পাঠানো হচ্ছে।

ডিএমপি জানায়, নোটিশ পাওয়ার পর অনেক মালিক ও চালক ইতোমধ্যে ডিএমপি সদর দফতর কিংবা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে নির্ধারিত জরিমানা পরিশোধের মাধ্যমে মামলা নিষ্পত্তি করছেন। তবে যারা নোটিশ পেয়েও হাজির হচ্ছেন না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতে নোটিশ উপেক্ষা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সমন ও গ্রেফতারি পরোয়ানা জারির কার্যক্রম পরিচালনা করা হবে। এ প্রক্রিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

এদিকে ট্রাফিক মামলার জরিমানা পরিশোধের নামে প্রতারণা বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা থেকে সতর্ক থাকতে চালকদের পরামর্শ দিয়েছে ডিএমপি। কোনও ব্যক্তি বা চক্র যদি ভিডিও বা সিসি ক্যামেরার মামলার কথা বলে অর্থ দাবি করে বা কোনো বার্তা পাঠায়, তাহলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান