Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৭, ৩১ ডিসেম্বর ২০২৪

শহীদ মিনারকেন্দ্রিক অনুষ্ঠান নিয়ে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

শহীদ মিনারকেন্দ্রিক অনুষ্ঠান নিয়ে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী যানবাহনের জন্য ট্রাফিক নির্দেশনা দিয়েছে। ডিএমপির পক্ষ থেকে সোমবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 'জুলাই বিপ্লবের ঘোষণাপত্র' ঘোষণা করবে, এবং এ কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটি তাদের সহযোগিতা করবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নির্বাচনী জোটে থাকা দলগুলো ছাড়া অন্যান্য সব দলের নেতাদের শহীদ মিনারের এ কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, গাবতলী হয়ে ঢাকায় প্রবেশ করা যানবাহনগুলোকে মানিক মিয়া অ্যাভিনিউ ও আগারগাঁও এলাকার পুরোনো বাণিজ্য মেলা মাঠে পার্কিং করতে হবে। সায়েদাবাদ ও যাত্রাবাড়ী প্রবেশপথ দিয়ে আসা যানবাহনগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকাতে পার্কিং করতে হবে। এছাড়া, আবদুল্লাহপুর হয়ে প্রবেশ করা যানবাহনগুলোকে ৩০০ ফুট এলাকার মধ্যে পার্কিং করতে বলা হয়েছে।

ডিএমপি যানজটমুক্ত ঢাকা মহানগরী এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে অনুষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার