Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ২ জুন ২০২৬

ধানমণ্ডিতে লাঠিচার্জ

জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী

জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী এবং ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে রাজধানীর ধানমণ্ডিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার সময় পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে এবং ১০ থেকে ১৫ জনকে আটক করে।

সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ধানমণ্ডির মাসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপস্থিত কিছু নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শেষে লাশবাহী গাড়ি মসজিদ এলাকা ত্যাগ করার সময় কয়েকজন নেতাকর্মী স্লোগান দিতে শুরু করেন। পরে আরও অনেকে এতে যোগ দিলে পুলিশ তাদের সরিয়ে দিতে উদ্যোগ নেয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমণ্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক।

তিনি বলেন, লাশবাহী গাড়িটি যাতে নির্বিঘ্নে এবং সুশৃঙ্খলভাবে গন্তব্যে যেতে পারে, সে জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু কিছু ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবে ঠিক কতজনকে আটক করা হয়েছে, তা যাচাই-বাছাই শেষে জানানো হবে।

আটক ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাকর্মী কি না—এমন প্রশ্নের জবাবে জিসানুল হক বলেন, বিশৃঙ্খলাকারীদের কোনও রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা বিশৃঙ্খলা করেছে তাদেরই আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের মধ্যে কেউ যদি সাধারণ মানুষ হয়ে থাকেন এবং তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ না পাওয়া যায়, তাহলে তাদের ছেড়ে দেয়া হবে।

এর আগে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। ছাত্র আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংসদীয় রাজনীতি এবং মন্ত্রিসভায় দায়িত্ব পালনের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তোফায়েল আহমেদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন এবং তার অবদান স্মরণ করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার