Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৯, ৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১৪:০৯, ৯ এপ্রিল ২০২৬

আবু সাঈদ হত্যা মামলায় ফাঁসির রায়

জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি এই রায় মানি না’

জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি এই রায় মানি না’
ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সাবেক পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। এছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

রায় ঘোষণার পর এএসআই আমির হোসেন সাংবাদিকদের বলেন, 

আমি নির্দোষ, এ রায় মানি না। আমি সরকারি চাকরি করেছি, শুধু সরকারের হুকুম পালন করেছি। আমি সরকারের হুকুমের গোলাম। জয় বাংলা।

আসামী পক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলন জানান, তারা রায়ের বিস্তারিত পর্যবেক্ষণ করে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করবেন। তিনি বলেন, আমরা এ রায়ে সংক্ষুব্ধ, আপিল বিভাগের মাধ্যমে প্রত্যাশা করি খালাস পাবো।

এ মামলাটি জুলাই ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনার সঙ্গে সম্পর্কিত। ঘটনার ভিডিও সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছিলো এবং আন্দোলনের তীব্রতা বাড়িয়েছিলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিষ্টির আসনে এমপি হতে চান বিএনপির ৭০ নেত্রী
লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৭
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন