Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ২৪ আগস্ট ২০২৬

আপডেট: ০০:০৫, ২৪ আগস্ট ২০২৬

হুমকির ই-মেইল

ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত

ঢাকার কয়েকটি দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকির বার্তা পাঠানোর ঘটনায় রাজধানীর বারিধারা ও গুলশানের কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২৩ আগষ্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার আবু খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চীন ও রাশিয়ার দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকি দেয়া হয়েছে। কূটনৈতিক রীতি অনুযায়ী, সংশ্লিষ্ট দূতাবাসগুলো প্রথমে বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দফতর এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে বিষয়টি জানানো হয়।

ঘটনার পরপরই কূটনৈতিক এলাকায় নজরদারি ও মনিটরিং বাড়ানো হয়েছে। দূতাবাসগুলোর আশপাশে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান ডিএমপির এ কর্মকর্তা।

হুমকির উৎস সম্পর্কে জানতে চাইলে আবু খায়ের বলেন, এখনও এ ঘটনায় থানায় লিখিত কোনও অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ভুয়া ই-মেইল বা স্ক্যামের মাধ্যমে পাঠানো হুমকি হতে পারে।

এদিকে সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক জানান, বিষয়টি জানার পর সিটিটিসির কর্মকর্তারা সংশ্লিষ্ট দূতাবাসগুলো পরিদর্শন করেছেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ই-মেইলের মাধ্যমে চীন, রাশিয়াসহ ঢাকায় অবস্থিত একাধিক দূতাবাসে হুমকি দেয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর কূটনৈতিক এলাকাগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত হুমকির সঙ্গে কোনও সুনির্দিষ্ট ব্যক্তি বা সংগঠনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ই-মেইলের উৎস ও এর পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা