Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৩, ১১ মার্চ ২০২৫

রাস্তায় নারীদের পেটানো রাসেল গ্রেফতার

রাস্তায় নারীদের পেটানো রাসেল গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলী এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা নারীদের পেটানো সে রাসেল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেন এবং সহিংস আচরণ করেন। পরে সে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভিডিওতে রাসেল হোসেনকে লাঠি হাতে রাস্তায় নারীদের দৌড়ে দৌড়ে পেটাতে দেখা যায়।
 
সবার দেশ/এনএন

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য