Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৭, ১৫ মার্চ ২০২৫

বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন’র আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন’র আহ্বায়ক কমিটি গঠন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কমিটির ১ম তলবীসভায় ৩৮ সদস্য বিশিষ্ট একটি আপৎকালীন অন্তর্বর্তী আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুস সালাম জোয়াদ্দারের সভাপতিত্বে ১ মার্চ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, বিটিসিএল ভবন, রমনা, ঢাকায় এ তলবীসভা অনুষ্ঠিত হয়। সভায়  সংগঠনকে সাংগঠনিক ভাবে শক্তিশালী এবং আরও গতিশীল করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে এ আপৎকালীন অন্তর্বর্তী আহ্বায়ক কমিটির অনুমোদন দেন সভায় উপস্থিত সদস্যগণ। 

সভায় কমিটির আহ্বায়ক হিসেবে মোঃ হানিফ কে দায়িত্ব প্রদান করে সংগঠনের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির নির্বাচনের কার্য্যক্রম পরিচালনার জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। উক্ত সভায় নির্বাচন কমিশনকে আগামী ৯০ কার্য্যদিবসের মধ্যে একটি সুন্দর কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপহার দেওয়ার জন্য অনুরোধ জনানো হয়। 

পরিশেষে সভায় উপস্থিত সকল সদস্যগণকে ধন্যবাদ জানিয়ে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের সার্বিক কাজকর্ম চালিয়ে নেয়ার আহবান জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন। 

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

কাতারের এলএনজি ট্যাংকারে হামলা, হরমুজ খুলতে ইরানের ৭ শর্ত
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি
মিরপুরে নাশকতার সমন্বয়ক ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ: ডিবি
শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন
এপস্টেইন কাণ্ডে ট্রাম্পের আইনি পরাজয়
হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতার
পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
মিরপুর-১০ অবরোধে অচল সড়ক, ভোগান্তিতে যাত্রীরা
পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের ৭১% মুসলিম, ৫১% নারী-মহুয়া মৈত্রের বিস্ফোরক দাবি
টাকার লোভে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি: মির্জা আব্বাস
এক দফার আগেই সাত দফা মেনে নিন: জামায়াত আমির
জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেয়া মাসুমা পেলো এ গ্রেড
মাঠের পাশাপাশি এইচএসসিতেও ক্রীড়াবিদদের জয়জয়কার
দিল্লির জামিয়া মিলিয়া যেনো পুলিশ ক্যাম্প
মুক্তি মিললেও ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের কারাবাস