Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৭, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৩৮, ১ নভেম্বর ২০২৬

হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতার

হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতার
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ৪ অক্টোবর রিমান্ড শেষে আখতারুজ্জামানকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হলে তার পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবী।

বিমানবন্দরে কী ঘটেছিলো

মামলার বিবরণ অনুযায়ী, গত ২ অক্টোবর বিমানবন্দরে লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।

গ্রেফতারের পর মামলার তদন্ত কর্মকর্তা তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এজাহারে যেসব অভিযোগ

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি তাদের পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় ফেরেন। তাদের বহনকারী উড়োজাহাজটি সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তারা লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর বেল্ট এলাকায় যান।

এজাহারের ভাষ্য অনুযায়ী, ওই সময় যাত্রীর চাপ বেশি থাকায় ট্রলি সংগ্রহে সাময়িক সংকট দেখা দেয় এবং দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম না মেনে ট্রলি নেয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজন যাত্রী উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন বলেও এজাহারে উল্লেখ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

এপস্টেইন কাণ্ডে ট্রাম্পের আইনি পরাজয়
হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতার
পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
মিরপুর-১০ অবরোধে অচল সড়ক, ভোগান্তিতে যাত্রীরা
পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের ৭১% মুসলিম, ৫১% নারী-মহুয়া মৈত্রের বিস্ফোরক দাবি
টাকার লোভে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি: মির্জা আব্বাস
এক দফার আগেই সাত দফা মেনে নিন: জামায়াত আমির
জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেয়া মাসুমা পেলো এ গ্রেড
মাঠের পাশাপাশি এইচএসসিতেও ক্রীড়াবিদদের জয়জয়কার
দিল্লির জামিয়া মিলিয়া যেনো পুলিশ ক্যাম্প
মুক্তি মিললেও ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের কারাবাস
আ.লীগের প্রভাব খাটিয়ে জমি দখল, বিএনপিতে ভেড়ার চেষ্টা
শ্রীলংকাকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান, ফখরের সেঞ্চুরি
এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
রাশেদ খানের আচরণ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ: জুলাই ঐক্য
ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী
সাজেকে ফের গোলাগুলি, আতঙ্কে পর্যটক-স্থানীয়রা
তাহসিফের মৃত্যু: বাবার মামলা, গ্রেফতার বন্ধু দীপ
কানেক্টিভিটির নামে দেশকে ইজারা দেয়া চলবে না: লংমার্চ পূর্ব সমাবেশে জামায়াত আমির
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
‘দুধের মতো ফর্সা শরীর’ মন্তব্যে মুখ খুললেন তামান্না
এলডিসি উত্তরণে তিন বছর সময় পেলো বাংলাদেশ
অনুমতি ছাড়াই আসুন, জুতাসহ ঢুকুন-ইউএনওর উদ্যোগে প্রশংসা