Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৩, ১৬ এপ্রিল ২০২৫

পুলিশের তৎপরতায় সেশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়

ধানমন্ডিতে ভাইরাল চাঁদাবাজ যুবক আটক

ধানমন্ডিতে ভাইরাল চাঁদাবাজ যুবক আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেটকারের যাত্রীদের কাছ থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের ঘটনায় মো. আশরাফুল (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ভাইরাল হওয়া এক ভিডিওর সূত্র ধরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে রমনা বিভাগ পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে সাংবাদিকদের জানান, চাঁদা নেয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মো. আশরাফুলকে আটক করা হয়েছে।

আটক আশরাফুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে হলেও তিনি রাজধানীর হাজারীবাগ এলাকায় বসবাস করতেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে প্রাইভেটকার থামিয়ে চাঁদা আদায় করছেন। চাঁদা নেয়ার সময় গাড়ির মালিকের সঙ্গে তার তর্কাতর্কিও হয়।

প্রাইভেটকারে বসা এক ব্যক্তি যখন জিজ্ঞেস করেন, ‘মাস্তানি করতেছো?’
তখন আশরাফুল নির্দ্বিধায় বলে ওঠেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’

প্রাইভেটকার মালিকের স্ত্রী যুবকের নাম জানতে চাইলে সে বলে, ‘নাম দিয়ে কী হবে?’
গাড়ির ভেতর থেকে মোবাইলে ভিডিও হচ্ছে বুঝতে পেরে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাঁকা করতে পারবা না।’

চাঁদাবাজের এ বক্তব্য এবং ব্যবহার সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, ভিডিও ভাইরাল হতেই আমরা অভিযানে যাই এবং তাকে শনাক্ত করে আটক করি।

পুলিশ বলছে, আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং তার অতীত অপরাধ কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার