Sobar Desh | সবার দেশ কক

প্রকাশিত: ১৪:২৯, ১৭ অক্টোবর ২০২৬

রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত 

উদ্ধার অভিযান চলছে, নিখোঁজ একাধিক ব্যক্তি; আহত ৬, আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে বলে ধারণা।

রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত 
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত এলাকায় ‘টুপটুপ’ নামের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত দশজনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ঢাকার বনশ্রীর বাসিন্দা আশিকুলের পরিবারের ছয় সদস্য রয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। পাশাপাশি বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে মেরিনড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা শুরু করে।

একই পরিবারের ছয়জন নিহত

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, রিসোর্টটিতে আশিকুলের পরিবারের মোট নয়জন সদস্য ছিলেন। তাদের মধ্যে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ছয়জন হলেন—মেলিতা মেহেজাবিন আলভি, নাবিলা, মালিহা, মিলা, জেরিফ ও ফাইজান।

আহত ছয়জন হাসপাতালে

অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিরা হলেন মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০), সামিদা (৩২), নাফিজা নওয়ার খান (২৯) ও সাহাবুদ্দিন (৩১)।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোরশেদ দুপুরে সাংবাদিকদের জানান, ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে এবং আহত ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।

রিসোর্টে ২৭ জনের প্রবেশের তথ্য

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বেলা ১১টার দিকে জানান, রিসোর্টের রেজিস্টারে ২৭ জনের প্রবেশের তথ্য ছিলো। তাদের মধ্যে নয়জন ঘটনার সময় রিসোর্টের বাইরে ছিলেন। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহত ও নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

রান্নাঘর থেকে আগুনের সূত্রপাতের ধারণা

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, হতাহত ব্যক্তিরা সবাই পর্যটক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ এবং এ ঘটনায় দায়দায়িত্ব নির্ধারণের বিষয়টি সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। উদ্ধার অভিযান ও তদন্তের অগ্রগতির সঙ্গে হতাহত এবং নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত
সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়া-খালেদাকে নিয়ে ৩ বই রাখার নির্দেশ
ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০
মিষ্টির আসনে এমপি হতে চান বিএনপির ৭০ নেত্রী
লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন