Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৯, ২৭ এপ্রিল ২০২৫

চলন্ত কারে নারীকে টেনে নিয়ে ভ্যানিটি ব্যাগ ছিনতাই

চলন্ত কারে নারীকে টেনে নিয়ে ভ্যানিটি ব্যাগ ছিনতাই
ছবি: সংগৃহীত

রাজধানীর সিদ্ধেশ্বরীতে শনিবার (২৬ এপ্রিল) সকালে এক চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে শাড়ি পরা এক নারী ট্রলি ব্যাগ হাতে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি চলন্ত প্রাইভেটকার থেকে এক ব্যক্তি জানালা দিয়ে ঝুঁকে তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় ব্যাগের সঙ্গে ওই নারীকেও টেনে-হিঁচড়ে প্রায় ৫০ সেকেন্ড ধরে নিয়ে যায় গাড়িটি। ব্যাগ ছেড়ে দেয়ার পর নারী প্রাণে বাঁচলেও তার অবস্থা গুরুতর। তার হাঁটু ও কনুইয়ে গুরুতর আঘাত লেগেছে।

ঘটনাটি পাশের একটি ভবনের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয় এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, নারীকে টেনে নিয়ে যাওয়ার সময় আশপাশে থাকা তিন ব্যক্তি ছুটে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। ঘটনার পর নারী ঘটনাস্থলে ফিরে এলে তিনি চার ব্যক্তির সঙ্গে কথা বলেন এবং তার আঘাত দেখান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের সহকারী কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন জানান, ভাইরাল ভিডিওটি তাদের নজরে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। তবে এখনও কোন মামলা দায়ের হয়নি। ঘটনার পরপরই ছিনতাইকারীরা প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়, এবং তাদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জার্মানিতে জেন-জি বিক্ষোভ ঘিরে সহিংসতা, আটক ৩০
২০২৭ সালে ২৯ দিনের ছুটি, ৭ দিন শুক্র-শনি
প্রধানমন্ত্রীর বিমানে বারবার ত্রুটি, তদন্তের নির্দেশ
নতুন লুকে তিশা, সফল ইভেন্ট শেষ
‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ক্লোজড ২ পুলিশ
বিশ্ববাজারে তেলের দামের ব্যাপক পতন
জ্বালানি খাতের ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো হয়েছে: জামায়াত
ডিএসসিসিতে ই-রিকশা নিবন্ধন শুরু আজ
ভারতে নামাজঘর ভাঙলো হিন্দু মৌলবাদীরা
গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেফতার ৩০
জমি দখল ও চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
দাম বাড়লো এলপিজির, ১২ কেজি ২০৬০ টাকা
তাহসিফ হত্যাকাণ্ড তদন্তে রহস্যময় গোলকধাঁধা
আন্দোলন চললে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের
পানি না এলে ভারতের পণ্যও আসবে না: নাহিদ ইসলাম
চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
গার্মেন্টস অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রী