Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৫, ৩০ জুন ২০২৫

মাত্র ২ শতাংশ তরুণ এগোলেই মিটবে দেশের রক্তচাহিদা

মাত্র ২ শতাংশ তরুণ এগোলেই মিটবে দেশের রক্তচাহিদা
ছবি: সংগৃহীত

দেশের প্রায় পাঁচ কোটি তরুণের মধ্যে মাত্র ২ শতাংশ বছরে একবার করে রক্ত দিলেই দেশে রক্তের কোনও সংকট থাকবে না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

রোববার (২৯ জুন) রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত তরুণ রক্তদাতা মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন তারা। ‘আমার রক্তে বাঁচুক শত প্রাণ’ স্লোগানে ব্যতিক্রমী এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বেচ্ছা রক্তদাতাদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। তিনি বলেন, সংকট-দুর্যোগে দেশের তরুণরাই সবার আগে এগিয়ে আসে। তাদের স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ উদ্যোগ সমাজকে বাঁচিয়ে রাখে।

বিশেষ অতিথি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, বড় কিছু পরিবর্তনের আগে ছোট পরিসরে নিজের চারপাশের মানুষকে ভালো রাখার চেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের জন্যও যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের বাৎসরিক রক্তের চাহিদা প্রায় ১০ লাখ ব্যাগ। অথচ শুধু ২ শতাংশ তরুণ নিয়মিত এগিয়ে এলে দেশের রক্তের সম্পূর্ণ ঘাটতি পূরণ করা সম্ভব।

কোয়ান্টাম ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে এ পর্যন্ত ১৭ লাখ ইউনিটের বেশি রক্ত মুমূর্ষু রোগীদের জন্য সংগ্রহ করেছে সংগঠনটি। তাদের রয়েছে ৫ লাখের বেশি ডোনার পুল, যারা যেকোনো সময় রক্ত দিতে প্রস্তুত।

অনুষ্ঠানের শুরুতে তরুণদের নিয়ে কুইজ, গেম ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মিলনমেলায় রক্তদাতাদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক নাহার আল বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্যক্রমের পরিচালক এম রেজাউল হাসান।

আলোচকরা বলেন, রক্তের জন্য যেন কারও জীবন থেমে না যায়, সেটি নিশ্চিত করতে দেশের তরুণদের আরও বেশি এগিয়ে আসতে হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা