Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৬, ২৫ জুলাই ২০২৫

আপডেট: ১৪:০৭, ২৫ জুলাই ২০২৫

মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের জন্যে রক্তদানের আহ্বান

কসমো স্কুলে রক্তদান কর্মসূচি শনিবার

কসমো স্কুলে রক্তদান কর্মসূচি শনিবার
ছবি: সবার দেশ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের পাশে দাঁড়াতে এবার রক্তদানের উদ্যোগ নেয়া হয়েছে। এ মানবিক প্রচেষ্টার অংশ হিসেবে রাজধানীর বনশ্রী এফ ব্লকের প্রধান সড়কে অবস্থিত কসমো স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

আগামীকাল শনিবার (২৬ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। এতে অংশ নিতে মাইলস্টোনের অভিভাবক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, শুভানুধ্যায়ীসহ দেশের যেকোনো নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

রক্ত সংগ্রহে সহযোগিতা করবে স্বেচ্ছা রক্তদান সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। আয়োজকরা জানিয়েছেন, এ রক্তদান কর্মসূচি মূলত উত্তরার ওই দুর্ঘটনায় গুরুতর আহত এবং এখনো চিকিৎসাধীন অর্ধশতাধিক মানুষের জন্য জীবন বাঁচানোর একটি প্রয়াস।

গত সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৩০ জনের বেশি মানুষ নিহত হন এবং বহু শিক্ষার্থী-শিক্ষক দগ্ধ হয়ে এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

মানবিক এ উদ্যোগে দেশের সচেতন নাগরিকদের অংশগ্রহণই পারে কিছু তাজা প্রাণকে ফিরিয়ে দিতে নতুন জীবন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা