Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৯, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ০২:০১, ১৮ জুলাই ২০২৫

সূত্রাপুরে আগুনে দগ্ধ一 মারা গেলেন একই পরিবারের  পাঁচজন

সূত্রাপুরে আগুনে দগ্ধ一 মারা গেলেন একই পরিবারের  পাঁচজন
ছবি: সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া একই পরিবারের পাঁচ সদস্যের সবাই মারা গেছেন। সর্বশেষ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিপন পেদা (৩৫)।

এর আগে তার একে একে তিন সন্তান আয়েশা (১), রোকন (১৪) এবং তামিম (১৬) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। রিপনের স্ত্রী চাদনী (২৮) দগ্ধ হওয়ার পর গ্রামে নেওয়ার পথে মারা যান।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে গত ১১ জুলাই দিবাগত রাত ১টার দিকে। সূত্রাপুরের কাগজিটোলার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে পরিবারের সবাই দগ্ধ হন। তারা সবাই পটুয়াখালীর রাঙাবালি উপজেলার বাসিন্দা ছিলেন।

গভীর রাতে ঘটে যাওয়া দুর্ঘটনাটি এলাকার বাসিন্দাদেরও আতঙ্কিত করে তোলে। উদ্ধার করে পাঁচজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। এখন পরিবারটির আর কেউ বেঁচে নেই।

সবার দেশ/ এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ