Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৭, ৮ নভেম্বর ২০২৫

নিরাপত্তা বাড়ানোর ইঙ্গিত

ঢাকাজুড়ে পুলিশের হঠাৎ ‘বড় মহড়া’

ঢাকাজুড়ে পুলিশের হঠাৎ ‘বড় মহড়া’
ছবি: সংগৃহীত

রাজধানীজুড়ে একযোগে অনুষ্ঠিত হয়েছে পুলিশের বিশাল মহড়া। শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ মহড়ায় অংশ নেন প্রায় সাত হাজার পুলিশ সদস্য। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আয়োজনে অনুষ্ঠিত এ ‘বড় মহড়া’ রাজধানীর ১৪২টি গুরুত্বপূর্ণ স্পটে একযোগে পরিচালিত হয়।

সূত্র জানায়, মহড়ার আওতায় ছিলো বাংলাদেশের সবচেয়ে নিরাপত্তাসংবেদনশীল স্থানগুলো— প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, বাংলাদেশ সচিবালয়, হাইকোর্ট, বঙ্গভবন, প্রধান উপদেষ্টার কার্যালয়, এবং অন্যান্য কূটনৈতিক ও প্রশাসনিক ভবন।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যেই এ মহড়া করা হয়েছে।

তবে, একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে রাজধানীর কাকরাইল গির্জায় ককটেল বিস্ফোরণ এবং ধানমন্ডি শংকর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল ও ককটেল নিক্ষেপের ঘটনার পর থেকেই নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ মহড়া আয়োজন করা হয়।

ডিএমপির বিভিন্ন বিভাগের মধ্যে তেজগাঁওয়ে ১৬টি, রমনায় ৩৪টি, মিরপুরে ১৪টি, মতিঝিলে ১৭টি, ওয়ারিতে ১৬টি, লালবাগে ১৫টি, গুলশানে ১৪টি এবং উত্তরায় ১৬টি স্পটে মহড়া অনুষ্ঠিত হয়— সব মিলিয়ে ১৪২টি স্থানে একযোগে নিরাপত্তা প্রদর্শনী।

ডিএমপির এক উপকমিশনার নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি মূলত একটি এক্সিবিশন বা প্রদর্শনীমূলক অপারেশন। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের অবস্থান ও দ্রুত নিয়ন্ত্রণক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যেই এ মহড়া। যারা অরাজকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর চিন্তা করছে, তাদের জন্য এটি একটি স্পষ্ট বার্তা।

প্রসঙ্গত, চলতি বছরের ৫ আগস্টের আগে সীমিত পরিসরে এ ধরনের মহড়া হয়েছিলো। ক্ষমতার পরিবর্তনের পর এটিই দ্বিতীয় বৃহৎ পরিসরের নিরাপত্তা মহড়া, যা রাজনৈতিকভাবে উত্তপ্ত রাজধানীতে নতুন ধরনের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা