Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫২, ১০ নভেম্বর ২০২৫

ধানমণ্ডিতে ল্যাবএইডের সামনে বাসে আগুন, এলাকায় আতঙ্ক

ধানমণ্ডিতে ল্যাবএইডের সামনে বাসে আগুন, এলাকায় আতঙ্ক
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে হঠাৎ একটি বাসে আগুন লেগে যায়। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনের সময় বাসটিতে যাত্রী ছিলো কি না, সেটিও নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার কিছুক্ষণ আগে সাত-আটজন তরুণকে বাসটির পাশ দিয়ে হেঁটে যেতে দেখা যায়। তাদের যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বাসটির সামনের অংশে দাউদাউ করে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়। এটি নাশকতা নাকি কোনও দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, একই দিনে ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকাতেও দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরপর বাসে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত