Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২, ১১ নভেম্বর ২০২৫

রাজধানীতে উত্তেজনা 

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
ছবি: সংগৃহীত

রাজধানীতে রাতভর আতঙ্ক সৃষ্টি হয়েছে পরপর দুই ঘটনায়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের কয়েক ঘণ্টা আগে ধানমন্ডিতে একটি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এনসিপির কার্যালয়ের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি ককটেল নিক্ষেপ করা হয়—এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, আরেকটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার পরপরই পুলিশ কার্যালয়ের সামনের এলাকা ঘিরে ফেলে এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়।

এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যারা ঘটিয়েছে, তাদের মধ্যে একজনকে আমাদের নেতাকর্মীরা ধরে ফেলেছেন। পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন,বাসে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে আগুনের উৎস সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নই।

স্থানীয়দের দাবি, ঘটনাস্থলের পাশ দিয়ে সাত-আটজন তরুণ হেঁটে যাচ্ছিলেন, কিছুক্ষণ পরই বাসটিতে আগুন ধরে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা তদন্তের আগে বলা যাচ্ছে না।

রাজধানীতে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ দুটি ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প