Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৮, ১০ নভেম্বর ২০২৫

গ্রামীণ ব্যাংক ও উপদেষ্টা ফরিদার প্রতিষ্ঠানে ককটেল হামলা

গ্রামীণ ব্যাংক ও উপদেষ্টা ফরিদার প্রতিষ্ঠানে ককটেল হামলা
ছবি: সংগৃহীত

রাজধানীতে পরপর দুই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রথমটি মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে, আর দ্বিতীয়টি মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠানে। পুলিশ দুই ঘটনাকেই পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে।

মিরপুর মডেল থানার তথ্য অনুযায়ী, রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় একটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। তবে এতে কেউ আহত বা হতাহত হয়নি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান বলেন, রাতের দিকে কে বা কারা ব্যাংক ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত শুরু হয়েছে। যারা এ নাশকতায় জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

অন্যদিকে, সোমবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অবস্থিত উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে মোটরসাইকেলযোগে দুই দুষ্কৃতিকারী এসে দুটি ককটেল ছোড়ে। একটি বিস্ফোরণ ঘটে প্রতিষ্ঠানের ভেতরে, আরেকটি রাস্তায়। বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, উপদেষ্টা ফরিদা আক্তারের প্রতিষ্ঠান লক্ষ্য করে পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। দুষ্কৃতিকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না—সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময় রাজধানীতে গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তিকে লক্ষ্য করে এ ধরনের বিস্ফোরণমূলক তৎপরতা বেড়ে গেছে, যা বড় ধরনের নাশকতার ইঙ্গিত দিচ্ছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই বলছেন, নির্বাচনের আগে এ ধরনের ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার