Sobar Desh | সবার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৬, ৪ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলা, আহত ২

ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলা, আহত ২
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে এক এনসিপি কর্মী ও একজন গাড়িচালক আহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার টাঙ্গন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এনসিপি ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের পর ঠাকুরগাঁও আর্ট গ্যালারি থেকে পীরগঞ্জের উদ্দেশে একটি কর্মসূচিতে যোগ দিতে রওনা দেয় এনসিপির গাড়িবহর। বহরটি টাঙ্গন ব্রিজ এলাকায় পৌঁছালে একটি আন্তঃজেলা বাস তাদের একটি গাড়িকে ধাক্কা দেয়। এ সময় এনসিপি নেতাকর্মীরা বাসটি থামিয়ে চালকের কাছে কারণ জানতে চাইলে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি অতর্কিত হামলা চালায়। এতে গাড়িচালকসহ এক কর্মী আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই এনসিপির পক্ষ থেকে এটিকে পরিকল্পিত হামলা এবং শীর্ষ নেতাদের হত্যাচেষ্টা বলে অভিযোগ করা হয়। এনসিপির ঠাকুরগাঁও জেলা মুখপাত্র অপু দাবি করেন, হামলাকারীরা মূলত নাহিদ ইসলাম বা সারজিসকে লক্ষ্য করে হামলা চালায়। প্রথমে বাসচাপা দেয়ার চেষ্টা থেকেই বোঝা যায়, তাদের উদ্দেশ্য ছিলো সরাসরি হত্যা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

তবে পরে এনসিপির পক্ষ থেকে অবস্থান পরিবর্তন করা হয়। অপু জানান, পরে বিস্তারিত খোঁজ নিয়ে তারা জানতে পেরেছেন, এটি পরিকল্পিত নয় বরং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এনসিপির পক্ষ থেকে হামলার অভিযোগ করা হয়েছে। তারা একজন হামলাকারীর ভিডিও ফুটেজও দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা