Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৭, ১০ নভেম্বর ২০২৫

নেত্রকোনায় এনসিপি নেতার বাড়ির গেটে দুর্বৃত্তের আগুন

নেত্রকোনায় এনসিপি নেতার বাড়ির গেটে দুর্বৃত্তের আগুন
ছবি: সংগৃহীত

নেত্রকোনার সদর উপজেলার গজিনপুরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগের বাড়ির গেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রীতম সোহাগ অভিযোগ করেছেন, রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে।

প্রীতম সোহাগ জানান, রাত ১২টার দিকে কেউ বা কারা বাড়ির ফটকের সামনে আগুন দেয়। এতে আমার স্ত্রীর স্যান্ডেল ও পাপোশ পুড়ে যায়। এছাড়া উপরের বিদ্যুতের কার্ড মিটারও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, সোমবার সকাল ছয়টার দিকে তিনি আগুনের বিষয়টি টের পান। গত রাতে জেলা শহর থেকে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরি এবং রাত ১০টার দিকে গেট বন্ধ করে ঘুমিয়ে পড়ি। সকালবেলায় লোকজন আমাকে ডেকে জানায়, আগুন লেগেছে। ধারণা করছি, পেট্রল ঢেলে আগুন ধরানো হয়েছে। বাড়ি থেকে দূরে আমার চাচাতো ভাই এনামুল হকের মুদি দোকানের সামনে তিনি মোটরসাইকেলে তিনজনকে বের হতে দেখেছেন, সম্ভবত তারা আগুন লাগিয়ে চলে গেছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, এনসিপি নেতার বাড়ির ফটকে আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মতভেদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা