Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩, ১১ নভেম্বর ২০২৫

রাজধানীতে ফের বাসে আগুন, ৪৮ ঘণ্টায় জ্বললো ৯ যানবাহন

রাজধানীতে ফের বাসে আগুন, ৪৮ ঘণ্টায় জ্বললো ৯ যানবাহন
ছবি: সংগৃহীত

ঢাকায় আবারও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর সূত্রাপুরে পার্ক করা মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের বাসটি পার্ক করা ছিলো। দুর্বৃত্তরা হঠাৎ আগুন ধরিয়ে দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের উৎস বা কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগের দিন, সোমবার দিনগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরা এলাকায় রাইদা পরিবহনের দুটি এবং রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই দিন সন্ধ্যায় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাসেও আগুন লাগে। এছাড়া ভোরে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় আরও দুটি বাসে অগ্নিসংযোগ ঘটে।

অগ্নিকাণ্ডের এ ধারাবাহিক ঘটনার পর মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, গত দুই দিনে রাজধানীতে ৯টি যানবাহনে আগুন দেয়া হয়েছে। ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় ইতোমধ্যে ১৭টি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে, এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

রাজধানীতে টানা অগ্নিসংযোগের ঘটনায় নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। পুলিশের ধারণা, নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্যই এসব পরিকল্পিত অগ্নিসংযোগ ঘটানো হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য