Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ধানমণ্ডি ৩২ থেকে নারীসহ ঢাবি শিক্ষক আটক

ধানমণ্ডি ৩২ থেকে নারীসহ ঢাবি শিক্ষক আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আটক শিক্ষক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন। তিনি ধানমণ্ডি ৩২-এ অবস্থিত প্রয়াত আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান-এর বাসভবনে শ্রদ্ধা জানাতে যান। এ সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হলে ধানমণ্ডি থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে কুমিল্লা থেকে আসা আরও এক নারীকেও আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে রোববার সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে বিকেল ৪টায় ধানমণ্ডি ৩২-এ যাওয়ার ঘোষণা দেন অধ্যাপক জামাল উদ্দীন। তিনি লেখেন, এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।

ঘোষণা অনুযায়ী বিকেলে তিনি সেখানে উপস্থিত হলে এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তিনি ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েকজন পুলিশ সদস্য তাকে সেখান থেকে নিয়ে যান।

ঘটনাকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে। এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য জানার চেষ্টা চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা