Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪২, ১৭ নভেম্বর ২০২৫

রায় ঘোষণার দিনে উত্তেজনা চরমে

ধানমন্ডি ৩২-এ  হাজির দুটি বুলডোজার

ধানমন্ডি ৩২-এ  হাজির দুটি বুলডোজার
ছবি: সংগৃহীত

আজ সোমবার, ১৭ নভেম্বর—চব্বিশের জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে পতন হওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার দিন। আর ঠিক এ দিনেই রাজধানীতে দেখা গেলো অভিনব এক দৃশ্য—ধানমন্ডি ৩২-এর দিকে যাচ্ছে দুটি বুলডোজার।

ঢাকার রাজপথে বুলডোজারের এ উপস্থিতিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো শহরজুড়ে। নেতৃত্ব দিচ্ছে ‘ছাত্র-জনতা’, যারা দাবি করছে—শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় সকালেই। বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ সেখানে জড়ো হয়ে শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করে। এরপরই বুলডোজার দুটি নিয়ে মিছিল ধানমন্ডি ৩২-এর দিকে রওনা দেয়।

মিছিলকারীরা বলছেন—

শেখ হাসিনার ফাঁসির দাবিতে আমরা রাজপথে আছি। সেইসঙ্গে দেশজুড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা যে নাশকতা চালানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়তেই আমাদের এ বুলডোজার মিছিল।

বিক্ষোভকারীদের এ প্রতীকী বুলডোজার যাত্রা রাজধানীতে নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে—দল, সরকারের পতনের ঠিক পরেই আদালতের রায়ের দিনে রাজপথে সাধারণ মানুষের রোষ যে কোন দিকে মোড় নিতে পারে, তা স্পষ্ট।

এদিকে আইন-শৃঙ্খলা বাহিনী নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে—তবে ধানমন্ডি ৩২ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজকের রায়কে কেন্দ্র করে সারা দেশেই উত্তেজনা—আর বুলডোজারের এ যাত্রা নিঃসন্দেহে রাজনৈতিক অঙ্গনে প্রতীকী এক শক্তি-প্রদর্শন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা