Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বইমেলায় নেই নিরাপত্তা ঝুঁকি, থাকবে কয়েক স্তরের সুরক্ষা বলয়: ডিএমপি

বইমেলায় নেই নিরাপত্তা ঝুঁকি, থাকবে কয়েক স্তরের সুরক্ষা বলয়: ডিএমপি
ছবি: সংগৃহীত

আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ ঘিরে কোনও নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মেলা প্রাঙ্গণে কয়েক স্তরের নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মো. সরওয়ার। তিনি বলেন, মেলা ঘিরে কোনও সুনির্দিষ্ট হুমকি নেই, তবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। মেলা এলাকায় প্রায় ৩০০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।

এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’। আগামীকাল দুপুর ২টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডিএমপির নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, মেলা প্রাঙ্গণে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিশেষ টিম দায়িত্ব পালন করবে। সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ থেকে শুরু করে অভ্যন্তরীণ সব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেলায় প্রবেশের সময় দর্শনার্থীদের মেটাল ডিটেক্টরের পাশাপাশি ম্যানুয়াল চেকিংয়ের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে।

ধারালো অস্ত্র, বিস্ফোরক বা দাহ্য পদার্থ নিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ডগ স্কোয়াড দিয়ে নিয়মিত তল্লাশি চালানো হবে এবং নারী ও শিশু দর্শনার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে—এমন বইয়ের বিষয়বস্তুর ওপরও নজরদারি রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।

এবারের বইমেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন দর্শনার্থী প্রবেশ করতে পারবে না। ছুটির দিনে মেলা শুরু হবে বেলা ১১টা থেকে।

মেলা চলাকালীন হারিয়ে যাওয়া জিনিসপত্র ফেরত দেয়ার জন্য বিশেষ বক্সের ব্যবস্থা রাখা হয়েছে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজু ভাস্কর্য এলাকার রাস্তায় ভারী যানবাহন প্রবেশ সীমিত থাকবে। তবে টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়ক প্রয়োজন অনুযায়ী মাঝে মাঝে খুলে দেয়া হবে।

দর্শনার্থীদের সুবিধায় মহসিন হল মাঠ, ফুলার রোড, কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প